advertisement

Sunidhi Chauhan Cries on Stage: "আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও

Last Updated:

গান গাইতে গাইতে হঠাৎই গলা ধরে এল তাঁর, চোখ ফেটে বেরিয়ে এল জল। সম্ভবত তাঁর এতদিনের কেরিয়ারে এমন কখনও হয়নি৷

Rapid Read
News18
News18
লখনউ: তিনি স্টেজে উঠলেই কেঁপে ওঠে মঞ্চ৷ মঞ্চ মাতিয়ে দেন ভারতীয় এই গায়িকা এবং তাঁর পারফরম্যান্স আর্ন্তজাতিক মানের৷ সেই শিল্পীকেই স্টেজে দাঁড়িয়ে, কেঁদে, ক্ষমা চাইতে হল৷ যা দেখে ভক্তদের চোখেও এল জল৷ তিনি সুনিধি চৌহান৷ ‘I Am Home India Tour 2025–26’- ট্যুর চলছে গায়িকার। সেই এক কনসার্টে ছবিটা যেন বদলে গেল। কী ঘটল তাঁর সঙ্গে? শনিবার লখনউয়ের সন্ধ্যা দেখল এক অন্য সুনিধিকে। গান গাইতে গাইতেই কেঁদে ফেললেন গায়িকা। গান গাইতে গাইতে হঠাৎই গলা ধরে এল তাঁর, চোখ ফেটে বেরিয়ে এল জল। সম্ভবত তাঁর এতদিনের কেরিয়ারে এমন কখনও হয়নি৷ গান গাইতে পারছেন না তিনি, ভক্তদের জানিয়ে স্টেজেই কেঁদে ফেললেন অসংখ্য হিট গানের গায়িকা৷ কয়েকটা গান গাওয়ার পরেই বোঝা যায়, তাঁর কণ্ঠ স্বাভাবিক ছন্দে নেই। সেটা বুঝতে পেরে, গান থামিয়ে দেন সুনিধি৷
স্টেজে দাঁড়িয়ে সুনিধি বলেন, ‘আজ আমার গলা আজ খুব খারাপ। আমি ১০০ শতাংশ দিয়ে গাইতে পারছি না। খুব চেষ্টা করছি। এর জন্য অত্যন্ত দুঃখিত। আমাকে আপনারা ক্ষমা করে দিন।’ এই কথাগুলো বলতে বলতে চোখে জল আসে তাঁর, কেঁদে ফেলেন গায়িকা। সুনিধি আরও বলেন, ‘কখনও এমন হয়নি। তাই একটু অন্য রকম লাগছে। বুঝতে পারছি না কী করা উচিত। তবে চেষ্টা করছি সেরাটা দেওয়ার। আপনারা সঙ্গে থাকুন।’
advertisement
advertisement
খুব স্বাভাবিক সুনিধি তাঁর ভক্তরা সমর্থন করেন৷ কারণ এমন আগে কখনও ঘটেনি৷ প্রতিবার স্টেজে জ্বলে ওঠেন তিনি৷ শারীরিক অসুস্থতার কারণে এবার তাঁর অবস্থা অত্যন্ত শোচনীয়। তবুও তিনি এই অনুষ্ঠান বাতিল করেননি, শুধুমাত্র ভক্ত ও শ্রোতাদের ভালবেসে৷ তবে তিনি এদিন দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন কারণ তিনি গান গাইতে পারলেন না৷
advertisement
advertisement
গত বছরের ২৪ ডিসেম্বর মুম্বই থেকে শুরু হওয়া সুনিধির এই ‘আই অ্যাম হোম’ মিউজিক ট্যুর ইতিমধ্যেই দিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদ-সহ দেশের একাধিক শহর ঘুরেছে। লখনউয়ের এই ঘটনার পর স্বাভাবিকভাবেই গায়িকার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরা। তবে ক্যালেন্ডার বলছে, আগামী শনিবার অর্থাৎ ১৪ মার্চ কলকাতায় সুনিধির মেগা কনসার্ট।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sunidhi Chauhan Cries on Stage: "আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও
Next Article
advertisement
Sunidhi Chauhan Cries on Stage: "আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও
"আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও
  • গান গাইতে গাইতে হঠাৎই গলা ধরে এল তাঁর, চোখ ফেটে বেরিয়ে এল জল

  • সম্ভবত তাঁর এতদিনের কেরিয়ারে এমন কখনও হয়নি

  • শনিবার লখনউয়ের সন্ধ্যা দেখল এক অন্য সুনিধিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement