advertisement

Jacqueline Fernandez Sukesh Chandrashekhar: জ্যাকলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, চাঞ্চল্যকর দাবি 'প্রতারক' সুকেশের!

Last Updated:

জ্যাকলিনের পরিবারকেও বহু টাকা দিয়েছিলেন সুকেশ (Jacqueline Fernandez Sukesh Chandrashekhar)।

Jacqueline Fernandez Sukesh Chandrashekhar
Jacqueline Fernandez Sukesh Chandrashekhar
#মুম্বই: ২০০ কোটি টাকার প্রতারণার ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে ধরা পড়েছে প্রতারক সুকেশ চন্দ্রশেখর (Jacqueline Fernandez Sukesh Chandrashekhar)। আর গ্রেফতার হওয়ার পর থেকেই খবরের শিরোনামে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। তদন্তকারী সংস্থার দাবি, প্রতারক সুকেশের সঙ্গে যোগাযোগ ছিল বলিউড অভিনেত্রী জ্যাকলিনের (Jacqueline Fernandez Sukesh Chandrashekhar)। এমনকী জ্যাকলিনকে সুকেশ বহু দামী জিনিস উপহার দিয়েছিলেন। জ্যাকলিনের পরিবারকেও বহু টাকা দিয়েছিলেন সুকেশ (Jacqueline Fernandez Sukesh Chandrashekhar)। এবার ইডির হেফাজতে থাকাকালীন সুকেশের আইনজীবী অনন্ত মালিকের একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন। আর তা নিয়েই হইচই পড়ে গিয়েছে সংবাদমাধ্যমে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুকেশকে প্রতারক হিসেবে বর্ণনা করা একেবারেই সঠিক নয়। কারণ, তিনি এখনও দোষী সাব্যস্ত হননি। এরই সঙ্গে আরও দাবি করা হয়েছে, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সুকেশ। এবং সেই সম্পর্কের সঙ্গে এই প্রতারণা মামলার কোনও যোগ নেই। ইডির কাছে জ্যাকলিন ফার্নান্ডেজ তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার তুলে নেওয়ার অনুরোধ করার পরই সুকেশ এদিন এমন দাবি করেছেন। যদিও জ্যাকলিনের আর্জি খারিজ করেছে ইডি। দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না নায়িকা।
advertisement
আরও পড়ুন: জ্যাকলিনকে নাকি অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে! নায়িকাকে মুগ্ধ করতে কী কী করেছিলেন প্রতারক সুকেশ
কয়েকদিন আগে এই কারণেই সলমান খান আয়োজিত রিয়াধে দামাং ট্যুর থেকেও নাম সরাতে হয়েছিল জ্যাকলিনকে। এই কেস চলাকালীন জ্যাকলিন দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না বলেই নির্দেশিকা জারি করা হয়েছে। গত ৫ ডিসেম্বর এই নোটিস জারি করে ইডি। মুম্বই বিমানবন্দরে সঙ্গে সঙ্গেই ওইদিন আটকানো হয় জ্যাকলিনকে। মাস্কট যাচ্ছিলেন জ্যাকলিন, তাঁকে বিমানবন্দর থেকে সোজা দিল্লিতে ডেকে পাঠানো হয় জেরার জন্যে।
advertisement
advertisement
আরও পড়ুন: লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে জ্যাকলিনকে হলিউড ছবির প্রতিশ্রুতি দেন প্রতারক চন্দ্রশেখর!
তদন্তে নেমে ইডি জানতে পারে, দামি উপহারে দুই অভিনেত্রীকে ভরিয়ে রেখেছিলেন অভিযুক্ত সুকেশ। উপহারের তালিকায় বাদ ছিল না ব্র্যান্ডেড গাড়িও। দাখিল করা চার্জশিটে ইডি জানিয়েছে, জ্যাকলিনের মেক-আপ আর্টিস্ট শান মুত্তাতিলের মাধ্যমেই অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয় সুকেশের। অগাস্ট এবং অক্টোবরে রেকর্ড করা তাঁর বয়ানে জ্যাকলিন জানিয়েছেন, তিনি সুকেশের কাছ থেকে কিছু উপহার পেয়েছিলেন। তালিকায় ছিল নামীদামি ডিজাইনার ব্র্যান্ড 'গুচ্চি' আর 'শ্যানেল'-এর দুটো ব্যাগ, দুটো গুচ্চির জিমওয়্যার, হীরের দুল, তিনটে ব্রেসলেট। তিনি এও জানান, সুকেশ তাঁকে একটি মিনি কুপার-এর গাড়ি দিয়েছিল বটে, কিন্তু তিনি তা ফিরিয়ে দেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jacqueline Fernandez Sukesh Chandrashekhar: জ্যাকলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, চাঞ্চল্যকর দাবি 'প্রতারক' সুকেশের!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement