advertisement

Sudipta Banerjee: বিয়ের পর প্রথম জন্মদিন! স্বামীর থেকে কী উপহার পেলেন সুদীপ্তা, রইল বিরাট চমক!

Last Updated:

Sudipta Banerjee: বিয়ের মাস দুয়েক কাটতে না কাটতেই প্রথম জন্মদিন সুদীপ্তার৷ প্রথম জন্মদিন কেমন কাটল নায়িকার, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ জন্মদিনে কী উপহার পেলেন স্বামীর থেকে তা-ও জানতে চেয়েছেন ভক্তরা৷

সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়
সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: রাজকীয় বিয়ের রেশ যেন এখনও কাটছে না৷ বিয়ের মাস দুয়েক কাটতে না কাটতেই প্রথম জন্মদিন সুদীপ্তার৷ গত ১ লা মে জাঁকজমক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়৷ বিয়ের পর থেকে একাধিক মুহূর্তের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করে চলেছেন নায়িকা৷ তবে প্রথম জন্মদিন কেমন কাটল নায়িকার, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ জন্মদিনে কী উপহার পেলেন স্বামীর থেকে তা-ও জানতে চেয়েছেন ভক্তরা৷
প্রথম জন্মদিনে এলাহি আয়োজন ছিল নায়িকার৷ পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গেই মজা করে সময় কেটেছে অভিনেত্রীর৷ স্ত্রীর জন্মদিনের দিন রাতের বেলা জমজমাট পার্টির আয়োজন করেছিলেন সৌম্য৷ কাছের মানুষদের নিয়ে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করেছেন নায়িকা৷
advertisement
advertisement
ডিজাইনার শাড়ি পরে আলো-আঁধারিতে দারুণ দেখাচ্ছিল অভিনেত্রীকে৷ আত্মীয়-বন্ধু সকলের সঙ্গে সেলিব্রেশনের রাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নায়িকা৷ জন্মদিনের রঙিন রাতের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল৷ স্বামীর থেকে প্রথম এমন সারপ্রাইজ পেয়ে রীতিমতো আপ্লুত নায়িকা৷
advertisement
কাজের জায়গাতেও সারপ্রাইজ পেয়েছেন অভিনেত্রী৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টলি নায়িকা৷ সুদীপ্তার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, গোটা ঘর বেলুন দিয়ে সাজানো৷ অভিনেত্রী ঘরে ঢুকলেই ফাটানো হয়ে সেলিব্রেটারি ফোম, তারপর শুরু হয় সেলিব্রেশন৷ কেক কেটে দারুণ করে সেলিব্রেট করেন নায়িকা৷ ছবির ক্যাপশনে লেখা, সারপ্রাইজ ছাড়া যে কোনও জন্মদিন পালন হয় না৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipta Banerjee: বিয়ের পর প্রথম জন্মদিন! স্বামীর থেকে কী উপহার পেলেন সুদীপ্তা, রইল বিরাট চমক!
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement