advertisement

Sudipa Chatterjee: আন্তরিক শুভেচ্ছা থেকে লাঞ্চ! স্বামীর প্রথম পক্ষের ছেলের জন্মদিনে আবেগী সঞ্চালিকা

Last Updated:

সামাজিক মাধ্যমে আবেগঘন এই বার্তায় তাঁর আদরের টিনটিন, ওরফে আকাশ চট্টোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুদীপা ৷

কলকাতা : ‘আমি তোমাকে জীবন উপহার দিইনি ৷ কিন্তু তুমি হলে সে, যাকে জীবন আমাকে উপহার দিয়েছে ৷’ সামাজিক মাধ্যমে আবেগঘন এই বার্তায় তাঁর আদরের টিনটিন, ওরফে আকাশ চট্টোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সুদীপা ৷ পরে তাঁদের বালিগঞ্জ প্লেসে বাড়িতে জন্মদিনের জমজমাট লাঞ্চের ছবিও শেয়ার করেছিলেন সঞ্চালিকা ৷ সেখানে হাজির ছিলেন আকাশের বিশেষ বান্ধবী হিন্দোলাও ৷ প্রসঙ্গত গত বছর ভাগ্নির বিয়ের আসরে হবু পুত্রবধূ হিন্দোলার সঙ্গে নেটিজেনদের আলাপ করিয়ে দিয়েছিলেন সুদীপা ৷
স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের প্রথম পক্ষের সন্তান আকাশের সঙ্গে তাঁর সম্পর্কে টানাপড়েন ছিল ৷ নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছেন সুদীপা ৷ প্রথম দিকে আকাশ তাঁকে মেনে নিতে পারেননি ৷ পরে ধীরে ধীরে তাঁদের সম্পর্ক সহজ হয় ৷ সুদীপা কোনওদিন আকাশের মায়ের জায়গা নিতে চাননি ৷ কারণ তিনি মনে করেন বাবা অথবা মায়ের জায়গায় একজনই থাকতে পারেন ৷ তবে আকাশ আর তিনি একসঙ্গে একই পরিবারে ভালভাবে থাকতে চেয়েছিলেন ৷ তাঁদের দু’জনের চেষ্টায় সেই প্রয়াস সফল হয়েছে ৷ সময়ের সঙ্গে সঙ্গে আকাশ এবং সুদীপার সম্পর্ক দৃঢ় হয়েছে ৷
advertisement
advertisement
পরিচালক অগ্নিদেবের সঙ্গে সুদীপার আলাপ কাজের সূত্রে ৷ আলাপ থেকে প্রেমের পথে অন্যতম সঙ্গত ছিল অগ্নিদেবের পোষ্যরা ৷ তাঁর বাড়িতে গিয়ে সুদীপার ভাল লেগেছিল পোষ্য সারমেয়দের ৷ সেই ভালবাসাই দু’জনকে ক্রমশ কাছাকাছি এনেছিল ৷ হৃদয়ের টানের কাছে ম্লান হয়ে গিয়েছিল দু’জনের মাঝে বয়সের বিস্তর ব্যবধানও ৷
২০১০ সালে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হয় অগ্নিদেব ও সুদীপার ৷ অগ্নিদেবের বালিগঞ্জের বাড়িতেই বসেছিল বিয়ের আসর ৷ এর পর ৭ বছর পর আইনি বিয়ে হয় তাঁদের ৷
advertisement
আকাশের জন্মদিনে ফেসবুকে নিজের ডিপি পরিবর্তন করেছেন সুদীপা ৷ সেখানেও তাঁর সঙ্গে আছেন অগ্নিদেব এবং আকাশ ৷ তাঁরা যে করোনার টিকা নিয়েছেন, সে বার্তাও ডিপি-র মাধ্যমে দিয়েছেন সুদীপা ৷ তাঁর প্রোফাইল এখন আকাশের জন্য শুভেচ্ছাবার্তায় প্লাবিত ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: আন্তরিক শুভেচ্ছা থেকে লাঞ্চ! স্বামীর প্রথম পক্ষের ছেলের জন্মদিনে আবেগী সঞ্চালিকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement