advertisement

CPIM: প্রতীক উরের পথেই বড় ধাক্কা CPIM-এ! এবার মুর্শিদাবাদে দুই 'বড়' নেতার দলত্যাগ! এবার কোন শিবিরে?

Last Updated:

CPIM: মুর্শিদাবাদে বাম রাজনীতিতে ধাক্কা, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভে 'রাজনৈতিক সন্ন্যাস' দুই নেতার।

বাম নেতা
বাম নেতা
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: প্রতীক উর রহমানকে নিয়ে তোলপাড় পড়েছে সিপিআইএম-এ। দলত্যাগ করে দলের শীর্ষ নেতৃত্বের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে দলীয় নেতৃত্বের প্রতি অসন্তোষের অভিযোগ তুলে মুর্শিদাবাদে দুই প্রভাবশালী বাম নেতা রাজনৈতিক সন্ন্যাস ঘোষণা করলেন। সিপিআইএমের ঔরাঙ্গবাদ এরিয়া কমিটির সদস্য তোফিজুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের পরও বর্তমান নেতৃত্বের নীতি ও মানসিকতা দলকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি জানান, “আজ থেকে আমি দলের কোনও দায়িত্ব গ্রহণ করব না এবং রাজনৈতিক জীবন থেকে অবসরে যাচ্ছি।”
তোফিজুল আরও বলেন, “দলীয় অনিয়ম বহুবার শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। সাধারণ মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়া আমার লক্ষ্য, কিন্তু সিপিআইএমের সঙ্গে যুক্ত থাকব না।” একই সঙ্গে মুর্শিদাবাদের ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে আরও এক ধাক্কা এসেছে বামেদের।
advertisement
advertisement
চারবারের বাম বিধায়ক ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের দুইবারের সাংসদ আবুল হাসনাত খানের পুত্র রকি খানও দলীয় সদস্যপদ পুনর্নবীকরণ করেননি। তিনি জানিয়েছেন, “দলীয় নেতৃত্বের সঙ্গে দ্বিমতের কারণে আমি ডিসেম্বর থেকেই বাম রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এখন দলের সদস্যপদ পুনর্নবীকরণ করার কোনও ইচ্ছা নেই।” সূত্রের খবর,  রকি খান খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন।
advertisement
সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা ফোনে বলেন, “রকি খান জেলা নেতৃত্বকে কোনও চিঠি দেননি। তোফিজুল ইসলাম সংবাদমাধ্যমে কী বলেছেন তা সম্পূর্ণ না দেখে মন্তব্য করা সম্ভব নয়।” উল্লেখ্য, এই ঘটনাগুলো বামপন্থী রাজনীতির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এবং মুর্শিদাবাদে দলের ভেতরের অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
CPIM: প্রতীক উরের পথেই বড় ধাক্কা CPIM-এ! এবার মুর্শিদাবাদে দুই 'বড়' নেতার দলত্যাগ! এবার কোন শিবিরে?
Next Article
advertisement
Kolkata Police: সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন আর কী লিখবেন না কলকাতা পুলিশ কর্মীরা? এল বড় নির্দেশিকা
  • কলকাতা পুলিশ কমিশনারের তরফে জারি করা নির্দেশিকা

  • অমান্য করলে বিভাগীয় পদক্ষেপ বা শাস্তিমূলক ব‍্যবস্থা গ্রহণ করা হবে

  • সংবেদনশীল/ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা যাবে না

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement