advertisement

Srijit Mukherji : করোনা আক্রান্ত সৃজিতকে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যালে! ব্যঙ্গ করলেন পরিচালক নিজেই

Last Updated:

পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সৃজিত। আর তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কুরুচিকর একটি পোস্ট ছড়ালো।

সৃজিত মুখোপাধ্যায়
সৃজিত মুখোপাধ্যায়
#কলকাতা: রাজ্যে দ্রুত বাড়ছে করোনা (Coronavirus) সংক্রমণ। বিশেষ করে কলকাতায় করোনা সংক্রমণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। টলিপাড়াতেও পড়েছে করোনার কোপ। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সৃজিত। আর তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কুরুচিকর একটি পোস্ট ছড়ালো। যদিও সৃজিত সেই পোস্টকে পাল্টা ব্যঙ্গ করে নিজের ফেসবুকে ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
সেই পোস্টে সৃজিতের একটি ছবির সঙ্গে লেখা, 'চলে গেলেন সৃজিত মুখার্জি (Srijit Mukherji)।' নীচে ছোট করে লেখা, 'আইসোলেশনে'। এই পোস্টটি টুইটার থেকে পেয়েছেন সৃজিত। নিজেই শেয়ার করে লিখেছেন, 'টুইটারে পেলাম'। সঙ্গে কয়েকটি মজার ইমোজি ব্যবহার করেছেন তিনি। কিন্তু এই পোস্টে সৃজিতের অনুরাগীরা বেশ ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই মনে করছেন, এই পোস্ট খুবই নিম্ন রুচির। অভিনেত্রী বিদিতা বাগ লিখছেন, 'আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। ঠিক হতে ৩০ মিনিট সময় লাগল।'
advertisement
advertisement
advertisement
তবে অনেকেই আবার পাল্টা মজার কমেন্ট করেছেন। শিল্পী রূপম ইসলাম লিখেছেন, 'স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।' অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লিখছেন, 'সৃজিত মুখার্জি অমর রহে।' প্রসঙ্গত করোনা আক্রান্ত হয়ে শনিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান সৃজিত (Srijit Mukherji)। তিনি লেখেন, "কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।"
advertisement
উল্লেখ্য, এছাড়াও টলিপাড়ায় করোনা আক্রান্ত হয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। তিনিও বলেন, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা যেন অবিলম্বে কোভিড পরীক্ষা করিয়ে নেন। এর আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোভিড পজিটিভ হওয়ার খবর আসে। যদিও তিনি ওমিক্রনে আক্রান্ত হননি। শনিবার রাতে জানা যায়, সৌরভ ডেল্টা প্লাস প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit Mukherji : করোনা আক্রান্ত সৃজিতকে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যালে! ব্যঙ্গ করলেন পরিচালক নিজেই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement