advertisement

নিজের জামাকাপড়ের নিলাম করবেন শ্রীলেখা, চারপেয়েদের জন্য নতুন উদ্যোগ নায়িকার

Last Updated:

নিজের যতটুকু প্রয়োজন তার বেশি আর কিছু তিনি রাখবেন না নিজের কাছে। শুরু করলেন জামাকাপড় দিয়ে। নিজের পুরনো জামা, নতুন জামা (এক বার পরেছেন অথবা একবারও পরেননি) নিলাম করে অর্থ জোগাড় করবেন বলে স্থির করলেন।

#কলকাতা: চারপেয়েদের জন্য চিরকালই আবেগপ্রবণ শ্রীলেখা মিত্র। তাঁর জীবনের অনেকটা ঘিরেই সারমেয়। নিজের ঘরের চারপেয়ে ছাড়াও পথপশুদের প্রতিও একই ভাবে লড়াই করেন টলিউড অভিনেত্রী। এ বার একেবারে নতুন উদ্যোগ নিতে চলেছেন তিনি।
নিজের যতটুকু প্রয়োজন তার বেশি আর কিছু তিনি রাখবেন না নিজের কাছে। শুরু করলেন জামাকাপড় দিয়ে। নিজের পুরনো জামা, নতুন জামা (এক বার পরেছেন অথবা একবারও পরেননি) নিলাম করে অর্থ জোগাড় করবেন বলে স্থির করলেন। সেই টাকা দিয়ে কুকুর, বিড়ালদের জন্য ত্রাণ তহবিল তৈরি করবেন।
advertisement
advertisement
ফেসবুকে নিজের জামার সম্ভারের ছবি দিলেন শ্রীলেখা। সঙ্গে লিখলেন তাঁর পরিকল্পনার কথাও। সকলের মতামতও জানতে চাইলেন নায়িকা। নেটিজেনরা তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে তাঁর উৎসাহ দিলেন।
একইসঙ্গে সেই জামাকাপড় থেকে কিছু তিনি স্বেচ্ছাসেবী সংস্থা 'স্বপ্নের পাঠশালা'কেও দিচ্ছেন৷ যে সংস্থা সমাজের পিছিয়ে পড়া শিশুদের মূল স্রোতে নিয়ে আসার লড়াই চালিয়ে যাচ্ছে।
advertisement
চারপেয়ে শিশু থেকে মানবশিশু, সকলের জন্যেই সাহায্যের হাত বাড়ালেন শ্রীলেখা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
নিজের জামাকাপড়ের নিলাম করবেন শ্রীলেখা, চারপেয়েদের জন্য নতুন উদ্যোগ নায়িকার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement