Shameful Loss For India: এ লজ্জা কোথায় লুকোবেন সূর্যকুমাররা, সুপার এইটের প্রথম ম্যাচে ফ্লপ শোতে কালো পরিসংখ্যান ভারতের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Indis's Shameful Records: টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে এটি ভারতের সবচেয়ে বড় পরাজয়। খেতাব রক্ষার লড়াইতে নামা দল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়ল একের পর এক লজ্জার পরিসংখ্যান৷
কলকাতা: অল উইন- এই ট্যাগ নিয়ে সুপার এইটে পৌঁছেছিল ভারতীয় ক্রিকেট দল৷ কিন্তু লজ্জার পারফরম্যান্স দেখা গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৭৬ রানে হারিয়েছে। ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিস্ফোরক ভারতীয় দল ১৮.৫ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়।
advertisement
এই ভারী হারের ধাক্কার ফলে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়ার পথ অসম্ভব ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ শীর্ষ চারে স্থান নিশ্চিত করতে হলে, ভারতকে কেবল তাদের বাকি দুটি ম্যাচই জিততে হবে না, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়েকেও উল্লেখযোগ্য ব্যবধানে হারাতে হবে। আহমেদাবাদে হারের সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়া বেশ কয়েকটি লজ্জাজনক রেকর্ডও গড়েছে। ফ্যানরা এখন ভাবছেন এ কেমন খেতাব রক্ষার লড়াইতে নামা দল যারা একটা চাপ এলেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে৷
advertisement
advertisement
advertisement
advertisement






