advertisement

Mithai: ‘অসংখ্য মুখের মধ্যে শুধু তোমাকেই ভাল লেগেছে’,কার কথা বলছেন আবেদনময়ী সৌমিতৃষা? তাঁর বিশেষ কেউ?

Last Updated:

মিঠাই (Mithai) ওরফে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) এ বার ধরা দিলেন রহস্যময়ী হয়ে ৷ চাপা পোশাকে বক্ষ বিভাজিকার ঈষৎ আভাস ৷

কলকাতা : পরিবারের মিষ্টি বউ-এর ভাবমূর্তি উধাও ৷ সামাজিক মাধ্যমে মিঠাই (Mithai) ওরফে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) এ বার ধরা দিলেন রহস্যময়ী হয়ে ৷ চাপা পোশাকে বক্ষ বিভাজিকার ঈষৎ আভাস ৷ চোখে ও শরীরী ভাষায় স্পষ্ট আবেদন ৷ সৌমিতৃষা রেকর্ড করেছেন ‘ফনাহ’-র সংলাপ ৷
আমির-কাজলের ছবি ‘ফনা’-র সেই বিখ্যাত সংলাপে তিনি যা বলছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় ‘‘অসংখ্য মুখের মধ্যে শুধু তোমাকেই ভাল লেগেছে ৷ নয়তো, আগ্রহ এবং আগ্রহী, কোনওটার সংখ্যাই কম ছিল না ৷’’ সংলাপে ওষ্ঠ মেলানোর সময় সৌমিতৃষার মুখের অভিব্যক্তি ছিল দেখার মতো ৷
তাঁর এই ভিডিয়ো ঘিরে উচ্ছ্বসিত নেটদুনিয়া ৷ মুগ্ধতা প্রকাশ করেছেন অসংখ্য নেটিজেন ৷ কিন্তু ভেসে বেড়াচ্ছে আরও একটি প্রশ্ন ৷ তাহলে মিঠাই-এর জীবনে কি বিশেষ কেউ পা রেখে ফেলেছেন ? ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সির্ফ তুম’ বা ‘শুধু তুমি’ ৷ সঙ্গে রামধনু ও ভালবাসার ইমোজি ৷
advertisement
advertisement
‘মিঠাই’ ধারাবাহিকে সৌমিতৃষার বিপরীতে অভিনয় করা আদৃত রায় এ বছরই তাঁর প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বলে জানা গিয়েছে ৷ কিন্তু সৌমিতৃষার জীবনে সেই বিশেষ জন কে, এই নিয়ে কোনওদিন মুখ খোলেননি তিনি ৷ অনুরাগীরা জানেন, তিনি সিঙ্গল ৷
দীর্ঘদিন ধরে টিআরপি তালিকার শীর্ষে আছে ‘মিঠাই’ ৷ দর্শকদের মধ্যে সৌমিতৃষার জনপ্রিয়তা আকাশছোঁয়া ৷ কিছু দিন আগে ‘হাওয়া হাওয়াই’ গানের সঙ্গে নেচে তাক লাগিয়ে দিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই তাঁকে নিয়ে তুলনা চলছে স্বয়ং শ্রীদেবীর সঙ্গে ৷ সামাজিক মাধ্যমেও তিনি তুমুল জনপ্রিয় ৷ কিছু দিন আগে পোস্ট করেছিলেন সাদাকালো চাপা পোশাকে তাঁর ফোটোশ্যুটের ছবি ৷ তার পর এই রহস্যময়ী লুক৷ তিনি চেনা ছক ভাঙতে জানেন ৷ বার বার বুঝিয়ে দিচ্ছেন মিঠাই ৷ তাঁর ব্যক্তিগত জীবনে সত্যি বিশেষ কারও আগমন হলে অগণিত গুণগ্রাহীর যে হৃদয় ভাঙবে, তাতে সন্দেহ নেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai: ‘অসংখ্য মুখের মধ্যে শুধু তোমাকেই ভাল লেগেছে’,কার কথা বলছেন আবেদনময়ী সৌমিতৃষা? তাঁর বিশেষ কেউ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement