advertisement

সিদ্ধার্থ নেই এক বছর! অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকীতে কেমন আছে তাঁর পরিবার...

Last Updated:

আজ প্রয়াত অভিনেতাকে স্মরণ করে আয়োজন করে প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল৷ উপস্থিত ছিলেন সিদ্ধার্থের মা রীতা শুক্লাও৷

দেখতে দেখতে বছর পার৷ আজ শুক্রবার, আর সেই দিনটা ছিল বৃহস্পতিবার৷ চমকে উঠেছিল দেশ৷ বিগ বস জয়ের পর তিনি তখন গোটা দেশের ক্রাশ৷ বিনোদন জগৎ থমকে গিয়েছিল এক লহমায়৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয়েছিল বিগ বস ১৩-এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লার৷ এক বছর পার করে ভক্তদের স্মৃতিতে তিনি উজ্জ্বল৷ একটু একটু করে নিজেদের সামলাচ্ছে তাঁর পরিবারও৷ আজ প্রয়াত অভিনেতাকে স্মরণ করে আয়োজন করে প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল৷ উপস্থিত ছিলেন সিদ্ধার্থের মা রীতা শুক্লাও৷
মুম্বইয়ের কুপার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি ৷ তার আগেই মৃত্যু হয় সিদ্ধার্থের ৷ বয়স হয়েছিল ৪০ বছর ৷ ১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম সিদ্ধার্থ শুক্লার।
advertisement
advertisement
আরও পড়ুন:  আসছে মাধবীলতা, অ্যাকশন-রোম্যান্সে ভরা এই ধারাবাহিক চমক দিতে তৈরি
‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিগ বসের পাশাপাশি ‘খতরো কে খিলাড়ি’, ‘ঝলক দিখলাজা’-র মতো বিভিন্ন রিয়্যালিটি শো-তেও অংশ নিয়েছেন ৷ তবে বিগ বস-১৩-তে বিজয়ী হওয়ার পরেই জনপ্রিয়তা আরও বাড়ে অভিনেতার ৷
advertisement
২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ (Babul Ka Aangann Chootey Na ) ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা দেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রেই অভিনয় করতেন তিনি। ছোট পর্দার পাশাপাশি ২০১৪ সালে বলিউডেও অভিষেক ঘটে অভিনেতার। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ (Humpty Sharma Ki Dulhania) ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বাবা অশোক শুক্লা, মা রীতা শুক্লা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের ছোটবেলার থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল। কিন্তু বলিউডে পাকা জায়গা বানানোর আগেই সব শেষ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিদ্ধার্থ নেই এক বছর! অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকীতে কেমন আছে তাঁর পরিবার...
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement