advertisement

Sidharth-Kiara Wedding: শেষ মুহূর্তে পিছিয়ে গেল বিয়ের তারিখ! সাত পাক ঘোরার এক দিন আগে কী হল সিড-কিয়ারার

Last Updated:

Sidharth-Kiara Wedding: জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ছাদনাতলায় পৌঁছবেন সিদ্ধার্থ-কিয়ারা। এক সংবাদমাধ্যমের দাবি, ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলি।

সাতপাক ঘুরতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা
সাতপাক ঘুরতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা
জয়সালমীর: সেজে উঠেছে জয়সালমীরের সূর্যগড় প্যালেস। সেখানেই সাতপাক ঘুরবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। শোনা গিয়েছিল, ৬ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার বিয়ে করবেন তাঁরা। কিন্তু তার একদিন আগেই ভেসে এল অন্য গুঞ্জন।
জানা গিয়েছে, ৬ নয়, ৭ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ছাদনাতলায় পৌঁছবেন সিদ্ধার্থ-কিয়ারা। এক সংবাদমাধ্যমের দাবি, ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে তাঁদের প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলি। রবিবার ছিল মেহন্দির অনুষ্ঠান। ছ'তারিখ হবে গায়ে হলুদ। তার পর দিন অর্থাৎ মঙ্গলবার সাতপাক ঘুরবেন নায়ক-নায়িকা।
ইতিমধ্যেই জয়সালমীরে উড়ে গিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। একে একে রওনা দিয়েছেন তাঁদের ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরাও। কাছের মানুষদের উপস্থিতিতে চার হাত এক হবে তাঁদের।
advertisement
advertisement
শোনা গিয়েছে, মুম্বই ফিরে ১২ ফেব্রুয়ারি রিসেপশন পার্টি দেবেন সিদ্ধার্থ-কিয়ারা। সেখানে উপস্থিত থাকবেন বলিউডের তাবড় তারকারা।
'শেরশাহ' ছবিতে অভিনয় করার সময়ে সিদ্ধার্থ-কিয়ারার বন্ধুত্ব গাঢ় হয়। সেই বন্ধুত্ব থেকেই প্রেম। মাঝে অবশ্য শোনা গিয়েছিল, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গাঁটছড়া বাঁধতে প্রস্তুত তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidharth-Kiara Wedding: শেষ মুহূর্তে পিছিয়ে গেল বিয়ের তারিখ! সাত পাক ঘোরার এক দিন আগে কী হল সিড-কিয়ারার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement