advertisement

Breaking| Raj Kundra Bail: অবশেষে স্বস্তি, পর্ন মামলায় জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা

Last Updated:

অবশেষে সর্তসাপেক্ষে জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra Bail)৷

রাজ কুন্দ্রার জামিন
রাজ কুন্দ্রার জামিন
#মুম্বই: গ্রেফতারের পর কেটে গিয়েছে ২ মাস৷ অনেক দূর জল গড়িয়েছে৷ অবশেষে পর্ন মামলায় (Raj Kundra Porn Case) মুম্বই কোর্টে জামিন মঞ্জুর হল শিল্পা শেট্টির স্বামী (Shilpa Shetty Husband) এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra Bail)৷ ৫০ হাজার টাকার বন্ডে জামিন পেলেন তিনি৷
advertisement
রাজ কুন্দ্রার সঙ্গে জামিন পেলেন রায়ান থ্রোপ (Ryan Thrope) ৷ রাজের সংস্থার তথ্য প্রযুক্তির প্রধান তিনি৷ মট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট তাঁর জামিনও মঞ্জুর করেছেন (Mumbai Court)৷
advertisement
১৯ জুলাই পর্ন মামলায় রাজ কুন্দ্রাকে গ্রেফতার (Raj Kundra Porn Case) করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ৷ অশ্লীল ছবি তৈরি ও প্রচারের অভিযোগ ছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে৷ মুম্বইয়ের মাড আইল্যান্ডে একটি বাংলোতে তল্লাশির সময় বিষয়টি নজরে আসে পুলিশ আধিকারিকদরে৷ উদ্ধার হয় বেশ কিছু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত ফুটেজ৷ এরপর রাজের এক সহকর্মী উমেশ কামাতকে গ্রেফতারির পর আরও তথ্য সামনে আসে৷ রাতারাতি গ্রেফতার হন রাজ কুন্দ্রা৷
advertisement
মাঝে এক সপ্তাহের জন্য ছাড়া হয় রাজকে৷ এতদিন তিনি জেলেই ছিলেন৷ অবশেষে সর্তসাপেক্ষে জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী (Raj Kundra Bail)৷
advertisement
স্বামী রাজের গ্রেফতারের পর বেশ চাপে পড়ে যান শিল্পা৷ জোর চর্চায় চলে আসেন তিনিও৷ তাঁর সম্মানহানি হচ্ছে, এক সময় এমনও অভিযোগ করেন অভিনেত্রী৷ প্রথমে তিনি রাজে পাশে দাঁড়ান৷ তিনি বলেন যে রাজ কোনও অশ্লীল ছবি তৈরি করছিলেন না, তবে কামধর্মী ছবি তৈরি করছিলেন৷ রাজ গ্রেফতার হওয়ার পর বেশ কিছু দিন শিল্পাও নিজের কাজ থেকে বিরত থাকেন৷ যে নাচে শোয়ের বিচারক তিনি, সেখানে অনুপস্থিত ছিলেন বেশ কয়েক সপ্তাহ৷ তারপর ফেরেন৷ এবং স্বমহিমায় দেখা যায় তাঁকে৷ এরপর ছেলে ও মেয়ের সঙ্গে গণপতির পুজো করেন তিনি৷ এর মধ্যে আবার বৈষ্ণ দেবীতেও গিয়েছিলেন শিল্পা৷ সোশ্যাল মিডিয়ায় এক নতুন শুরু কথা উল্লেখ করেন রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টি৷ সংবাদমাধ্যমকে তিনি আরও জানান যে, তাঁর স্বামী সব কথা তাঁকে বলেন না, তাই স্বামীর গতিবিধির উপর নজর রাখাও তার পক্ষে সম্ভব নয়৷
advertisement
অন্যদিকে রাজ কুন্দ্রার বিরুদ্ধে আগেও বহু অভিযোগ উঠেছে৷ আইপিএলে স্পট ফিক্সিংয়ের কেসে রাজ কুন্দ্রার নাম সামনে আসে৷ তারপর তাঁর দলের কিছু ক্রিকেটারকেও গ্রেফতার করা হয়৷ এরপর রাজ কুন্দ্রার দল রাজস্থান রয়্যালসকে ২ বছরের জন্য নির্বাসিত করে দেওয়া হয়৷ এছাড়াও রাজ ও তাঁর স্ত্রী শিল্পার বিরুদ্ধে ঠগবাজির অভিযোগ উঠেছে৷ এমনকী রাজের বিরুদ্ধে সাট্টা ও আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে যোগেও অভিযোগ উঠে এসেছে বহুবার৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Breaking| Raj Kundra Bail: অবশেষে স্বস্তি, পর্ন মামলায় জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement