advertisement

'আমার লোমশ পা দুটো কি তোমার পছন্দ নয়', শাহিদের প্রশ্নে হতবাক মীরা

Last Updated:

স্ত্রীর সঙ্গে খুনসুটির মুহূর্তকে লেন্সবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাহিদ। আরও একবার তাঁদের রসায়নে বুঁদ অনুরাগীরা।

#মুম্বই: ব্যস্ত রুটিনে স্বল্প ফাঁক। লাইট-ক্যামেরা-অ্যাকশনের হাঁকডাক থেকে দূরে সময় কাটাচ্ছেন শাহিদ কাপুর। অবসরের সঙ্গী স্ত্রী মীরা কাপুর। 'আমার পর কোন জিনিসটা তোমার সব চেয়ে প্রিয়?' স্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিনেতা। মীরার সংক্ষিপ্ত, সপ্রতিভ উত্তর, 'আমি'।
খুনসুটি আর প্রশ্নোত্তর এখানেই শেষ হল না। বাড়ির সাদামাঠা পোশাকে বসে থাকা শাহিদকে মীরার প্রশ্ন, 'জিনস কবে পরছ তুমি?' উত্তর যদিও এল না। 'কেন আমার পা দুটো কি তোমার পছন্দ নয়!', বলে উঠলেন পর্দার কবীর সিং। মীরা যদিও কথা বাড়ালেন না। হাসতে হাসতে বললেন, 'এ বার থামো!' কিন্তু থামতে বললেই থামা যায় নাকি!
advertisement
advertisement
advertisement
শাহিদ ফের প্রশ্ন করলেন , 'বলো, আমার লোমশ পা দুটি কি তোমার পছন্দ নয়'? তাঁর কথার সুরে খুনসুটি স্পষ্ট। এ বার আর হাসি চাপতে পারলেন না মীরা। এক গাল হেসে দিলেন বরের কাণ্ড দেখে।
advertisement
স্ত্রীর সঙ্গে খুনসুটির এই মুহূর্তকে লেন্সবন্দি করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাহিদ। আরও একবার তাঁদের রসায়নে বুঁদ অনুরাগীরা।
২০১৫ সালে সাতপাক ঘোরেন শাহিদ-মীরা। আপাতত দুই ছেলেেময়ে নিয়ে রূপকথার জীবন তাঁদের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'আমার লোমশ পা দুটো কি তোমার পছন্দ নয়', শাহিদের প্রশ্নে হতবাক মীরা
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৩ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • কোন রাশিদের জন্য আজকের দিন শুভ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement