advertisement

Shah Rukh Khan-Kajol : ফের জুটি বাঁধছেন শাহরুখ-কাজল? বড় চমক দিতে চলেছে এই হিট-জুটি

Last Updated:

Shah Rukh Khan-Kajol : শেষ বার দিলওয়ালে ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিটি হিট না করলেও, তাঁদের রসায়ন নিয়ে আলোচনা হয়েছিল।

Shah Rukh Khan-Kajol
Shah Rukh Khan-Kajol
#মুম্বই: বহু জুটি যায় আসে। তবে পর্দায় শাহরুখ খান ও কাজলের রোম্যান্স আজও মুগ্ধ করে দর্শকদের। দিল ওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে হোক বা কভি খুশি কভি গম। শাহরুখ-কাজল জুটি সব সময়ে হিট। ফের একসঙ্গে পর্দায় ধরা দিতে চলেছেন এই জুটি।
শেষ বার দিলওয়ালে ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিটি হিট না করলেও, তাঁদের রসায়ন নিয়ে আলোচনা হয়েছিল। আর এবার নাকি বহু প্রতীক্ষিত ছবি রকি অর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা যাবে এই শাহরুখ কাজল জুটিকে। ছবিটিতে মূল নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট ও রণবীর সিং। আর এবার শোনা যাচ্ছে, শাহরুখ কাজলকেও নাকি একটি স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা যাবে এই ছবিতে।
advertisement
খুব শীঘ্রই মুম্বইয়ে এই ছবির জন্য শ্যুটিং করবেন শাহরুখ ও কাজল। শাহরুখ এই মুহূর্তে তাঁর আসন্ন দুই ছবি পঠান ও ডানকি নিয়ে ব্যস্ত। কিন্তু করণ জোহরের এই ছবির জন্য একদিনের শ্যুটিং এর ব্যবস্থা করে নেবেন তিনি। অন্যদিকে একটি বিশেষ গান বা দৃশ্যের জন্য প্রস্তুত কাজলও। তবে এখনও জানা যায়নি, তাঁদেরকে কোনও গানের দৃশ্যে দেখা যাবে কি না।
advertisement
advertisement
বহুদিন পরে ছবির পরিচালনা করছেন করণ জোহর। একদিকে আলিয়া-রণবীর। অন্যদিকে শাহরুখ কাজল। তাই ছবিটি নিয়ে তিনিও বেশ উচ্ছসিত। এর আগেও করণ জোহরের আরও একটি ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল-এ শাহরুখকে দেখা গিয়েছিল স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে। ২০১৬ সালের এই ছবিতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর, অনুষ্কা শর্মা ও ফাওয়াদ খান।
advertisement
রকি অর রানি কি প্রেম কাহানি-তে এছাড়াও অভিনয় করছেন ধর্মেন্দ্র ও শাবানা আজমি। দাদু দিদার চরিত্রে দেখা যাবে তাঁদের। রণবীর সিংএর ঠাকুমার চরিত্রে আছেন জয়া বচ্চন। ২০২৩ এর ফেব্রুয়ারিতে এই ছবি মুক্তি পাওয়ার কথা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan-Kajol : ফের জুটি বাঁধছেন শাহরুখ-কাজল? বড় চমক দিতে চলেছে এই হিট-জুটি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement