advertisement

‘ভারত’-এর ট্রেলার দেখে উচ্ছ্বসিত শাহরুখ, শুভেচ্ছা জানালেন সলমনকে

Last Updated:
#মুম্বই: প্রকাশ্যে সলমন খানের নতুন ছবি ‘ভারত’-এর ট্রেলার৷ ইতিমধ্যেই ইন্টারনেটে ট্রেন্ডিং ভারত ছবির ট্রেলার ৷ ট্রেলার দেখে উচ্ছ্বসিত শাহরুখ খান ৷ বক্স অফিসের লড়াই ভুলে ট্যুইটারে সলমনকে শুভেচ্ছাও জানালেন শাহরুখ ৷
সলমন ফ্যানেরা তৈরি হয়ে যান ৷ ফের বক্স অফিসে ঝড় তুলতে আসছেন সলমন খান ৷ এবার তাঁর নতুন ছবি ‘ভারত’ ৷
লাকি ডে মানে ইদের সময়ই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সম্প্রতি মুক্তি পেল ‘ভারত’-এর ট্রেলার ৷
advertisement
২০১৪'র দক্ষিণ কোরিয়ার ছবি 'ওডে টু মাই ফাদার' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। এই কোরিয়ান ছবিতে ১৯৫০ থেকে আজকের দিন... একটি সাধারণ মানুষের জীবনধারার মধ্যে দিয়ে ফুটে উঠেছে আধুনিক কোরিয়ার নানা চিত্র। ধরা পড়েছে ১৯৫০-এ কোরিয়ার যুদ্ধ চলাকালীন 'হাঙ্গন্যাম এভ্যাকুয়েশান'-এর ছবিও। সেই ছবিকেই ভারতীয় রূপ দিয়েছেন পরিচালক আলি আব্বাস জফর ৷ ছবিতে সলমন, ক্যাটরিনা ছাড়াও দেখা যাবে দিশা পাটানি ও সুনীল গ্রোভারকে ৷
advertisement
'সুলতান', 'টাইগার জিন্দা হ্যায়'-এর পর 'ভারত'! হ্যাট্রিক করার পথে সলমন আর আলি আব্বাস-এর জুটি। চলতি বছরের ঈদে মুক্তি পাচ্ছে ছবিটি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ভারত’-এর ট্রেলার দেখে উচ্ছ্বসিত শাহরুখ, শুভেচ্ছা জানালেন সলমনকে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement