advertisement

Sa Re Ga Ma Pa Grand Finale: সারেগামাপা-র মঞ্চে বাংলার জয়জয়কার, বিজয়ী আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়

Last Updated:

Sa Re Ga Ma Pa winner of 2022: আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায় সারেগামাপা ২০২২-র বিজয়ী

সারেগামাপা বিজয়ী নীলাঞ্জনা রায় ৷ ছবি সংগৃহীত ৷
সারেগামাপা বিজয়ী নীলাঞ্জনা রায় ৷ ছবি সংগৃহীত ৷
#নয়াদিল্লি: টেলিভিশনের অন্যতম চর্চিত রিয়্যালিটি শো সারেগামাপা ২০২২-এর বিজয়ী উনিশ বছরের নীলাঞ্জনা রায় (Neelanjana Ray,  Sa Re Ga Ma Pa winner of 2022) , পুরস্কার মূল্য হিসাবে তিনি পেলেন ১০ লক্ষ টাকা ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রাজশ্রী বাগ, শরদ শর্মা ৷ সারেগামাপা-র বিজয়ী হওয়ার পরে সংবাদ মাধ্যমে নীলাঞ্জনা জানিয়েছেন যে অত্যন্ত খুশি হয়েছেন সারেগামাপা-র বিজয়ী হয়ে ৷
আরও পড়ুন: Shehnaaz Gill: সিদ্ধার্থ আমাকে সবসময় হাসিখুশি দেখতে চাইতেন : শেহনাজ গিল
তবে নীলঞ্জনার প্রধান ভালাগার জায়গা এটাই যে তিনি দর্শকদের মনে জায়গা করতে পেরেছেন এটাই সব থেকে বড় পাওনা তাঁর ৷ মানুষের এত ভালবাসা পাওয়ার পরে এই ট্রফি জয় তাঁর কাছে বাড়তি প্রাপ্তি, অনেকটাই বোনাস পাওয়ার মতই ৷ শুধু নীলাঞ্জনাই নন তাঁরা বাবা-মাও মেয়ের এই কীর্তিতে গর্বিত ৷ তাঁরা জানিয়েছেন প্রত্যেক বাবা মায়ের আশীর্বাদ বা শুভ কামনা তাঁদের সন্তানের সঙ্গে সব সময়েই থাকে, তাঁদের মেয়ের লক্ষ ছিল সারেগামাপা-এর মঞ্চে বিজয়ী হওয়া, সেই দিক থেকে বাবা-মা হিসাবে তাঁরা অত্যন্ত খুশি, এই খুশি ব্যক্ত করার কোনও ভাষা নেই নীলাঞ্জনার বাবা-মায়ের কাছে ৷
advertisement
আরও পড়ুন: Sunny Leone : দত্তক নেওয়া মেয়ের খেয়াল রাখেন না! ট্রোলিং এর বিরুদ্ধে বিস্ফোরক সানি লিওন
নীলাঞ্জনা জানিয়েছেন সারেগামাপা-র এই যাত্রা খুব একটা সহজ ছিলনা ৷ প্রত্যেকেই জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই অতিবাহিত হন ৷ কিন্তু তিনি অত্যন্ত ভাগ্যবতী যে তাঁকে জীবনে তেমন কোনও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি এখনও পর্যন্ত ৷ এত বড় একটি প্রতিযোগিতায় ভাল ভাল প্রতিযোগীর সঙ্গে লড়ে এই সম্মান প্রাপ্তি অত্যন্ত তৃপ্তি দিয়েছে তাঁকে ৷ আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনার জন্য গর্বিত প্রতিবেশীরাও তাঁরাও অপেক্ষা করছেন যে কখন তিনি ফিরবেন বাড়িতে ৷
advertisement
advertisement
আরও পড়ুন:  Sa-Re-Ga-Ma-Pa: 'সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা' নাকি 'রাজশ্রী তোমার জন্য়', আবেগে ভাসছেন বাঙালি
হয়ত ঘরের মেয়েকে আরও একবার নতুন করে দেখার জন্য ৷ তবে দ্বাদশ শ্রেণির ছাত্রী নীলাঞ্জনা এই আনন্দের মধ্যেই জানিয়েছেন বাড়ি ফিরে এবার তিনি শুধু লেখাপড়াতেই সম্পূর্ণ ভাবে মনোনিবেশ করবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sa Re Ga Ma Pa Grand Finale: সারেগামাপা-র মঞ্চে বাংলার জয়জয়কার, বিজয়ী আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement