advertisement

Sara Ali Khan-Viral Video: 'আমাকে পালাতে হবেই'! সারা আলি খানকে ধাওয়া করল একদল পুরুষ! তারপর? ভাইরাল ভিডিও

Last Updated:

Sara Ali Khan-Viral Video: ছুটছেন সারা আলি খান! পিছনে এক দল পুরুষ! কী ঘটল? জানুন

মুম্বই: সারা আলি খান! বলিউডের তরুণতুর্কি! নতুন বলিউড তারকাদের মধ্যে তাঁর নাম আসবেই! কারণ অভিনয়ের জোড়ে সেই জায়গা তিনি করে নিয়েছেন বলিউডে। যদিও সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে তিনি। সইফের চার সন্তানের মধ্যে সব থেকে বড় সারা! বাবার সঙ্গে এক বাড়িতে না থাকলেও যাতায়াত রয়েছে সারার। মাঝে মধ্যেই করিনার ছেলে তৈমুর ও জেহকে নিয়ে খেলতে দেখা যায় সারাকে। বাবা মায়ের নামের জন্য নয় সারা নিজের অভিনয় দক্ষতায় জায়গা করেছেন বি-টাউনে। তাঁর ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। সারা অভিনীত প্রথম মুক্তি পাওয়া ছবি ‘কেদারনাথ’! যদিও তারপর ভিকি কৌশল থেকে অক্ষয় কুমার, ধানুস বহু নায়কের পাশে দাপিয়ে অভিনয় করেছেন সারা আলি খান।
তবে সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়! মুম্বই বিমান বন্দরের ভিডিও। কর্ড সেট পোশাকে বিমান থেকে নামেন সারা! আর তার পরেই ঘটে যায় কাণ্ড! সারা তাঁর ভক্তদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেন না! বরং সকলের সঙ্গে এগিয়ে গিয়ে ছবি তোলেন। খুব ক্লান্ত থাকলেও সব সময় মিষ্টি হেসে চলে যান তিনি। এবার সেই সারাকেই দেখা গেল ছুটে পালাতে। ভক্তদের থেকে পালাতে হল তাঁকে। সারাকে দেখেই বিমান বন্দরে ঘিরে ধরেন ভক্তরা। সকলে মিলে একে একে ছবি তোলার জন্য চলে আসেন। সকলেই সেলফি তুলতে চান নায়িকার সঙ্গে। জমতে থাকে ভিড়। বিপদ বুঝে সারা বলে বসেন, “এবার আমাকে এখান থেকে পালাতে হবে!’
advertisement
advertisement
advertisement
তারপরেই দেখা যায় ছুটে পালাচ্ছেন তিনি। পিছনে ভক্তরা রীতিমতো ফোন নিয়ে তাড়া করেছেন নায়িকার পিছনে। ছুটে নিজের গাড়ির কাছে পৌঁছান সারা। তারপরেও মুক্তি নেই। সেখানেও দৌড়ে পৌঁছে যায় ভক্তরা। এত কিছুর পরেও রাগতে দেখা যায়নি সারাকে। ফের সেলফি তোলেন তিনি। তারপর নিজের গাড়িতে চেপে, হাসি মুখে হাত নাড়েন!
advertisement
আরও পড়ুন: 
এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই ভাইরাল হয়! তাঁর ভক্তরা বলছেন, সারা সত্যিই মাটির মানুষ। ডাউন টু আর্থ! নয়তো এমন পরিস্থিতিতে যে কেউ রেগে যেত! সলমন খান থেকে শাহরুখ খান, এমনকি সারার বাবা সইফ আলি খানকেও ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গিয়েছে। কিন্তু সারা যেন একেবারে অন্য মানুষ!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara Ali Khan-Viral Video: 'আমাকে পালাতে হবেই'! সারা আলি খানকে ধাওয়া করল একদল পুরুষ! তারপর? ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement