advertisement

Sanjay Dutt Injured: সেটেই ফাটল বোমা! ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত সঞ্জয় দত্ত

Last Updated:

sanjay dutt injured: জানা গিয়েছে, সঞ্জয় তাঁর মুখে, হাতে, কনুইয়ে আঘাত পেয়েছেন। ছবির একটি গুরুত্বপূর্ণ অংশের শ্যুট হচ্ছিল মাগাড়ি রোডে।

সেটে আহত সঞ্জয়
সেটে আহত সঞ্জয়
বেঙ্গালুরু: ছবির সেটে আহত অভিনেতা সঞ্জয় দত্ত। বেঙ্গালুরুতে একটি দক্ষিণী ছবির শ্যুট করছিলেন তিনি। ধ্রুব সারজার সঙ্গে একটি কন্নড় ছবির শ্যুট করছিলেন অভিনেতা। সেখানেই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, সঞ্জয় তাঁর মুখে, হাতে, কনুইয়ে আঘাত পেয়েছেন। ছবির একটি গুরুত্বপূর্ণ অংশের শ্যুট হচ্ছিল মাগাড়ি রোডে। স্টান্ট ডিরেক্টর রবি বর্মা সেই ফাইট সিনটির পরিচালনা করছিলেন। গুঞ্জন, সেটে একটি বোমা ফেটে যায় আচমকা। এই দুর্ঘটনার পর তখনই শ্যুট থামিয়ে দেওয়া হয়। আপাতত বিশ্রাম নিচ্ছেন সঞ্জয়। তবে খুব শীঘ্রই ফের শ্যুট শুরু করবেন তিনি। তবে নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি।
advertisement
advertisement
'কেডি' নামে একটি ছবির শ্যুট করছিলেন সঞ্জয়। এটি একটি পিরিয়ডিক ড্রামা। সঞ্জয় এবং ধ্রুবর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন রবিচন্দ্রন এবং শিল্পা শেট্টি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sanjay Dutt Injured: সেটেই ফাটল বোমা! ছবির শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত সঞ্জয় দত্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement