advertisement

Salman Khan: বক্স অফিসে রেকর্ড গড়ল সলমন!অবশেষে ১০০ কোটির গন্ডি পেরোল ভাইজানের ছবি

Last Updated:

Salman Khan: সলমন খানের ছবি 'কিসি কি ভাই কিসি কা জান' অবশেষে ১০০ কোটি ছাড়াল৷ ছবিটি বক্স অফিসে ১০ দিনে ৪.৫০ কোটি আয় করেছে৷ তারপরেই ১০০ কোটির গন্ডি পেরিয়েছে৷

বক্স অফিসে রেকর্ড গড়ল সলমন!অবশেষে ১০০ কোটির গন্ডি পেরোল ভাইজানের ছবি
বক্স অফিসে রেকর্ড গড়ল সলমন!অবশেষে ১০০ কোটির গন্ডি পেরোল ভাইজানের ছবি
মুম্বই: বলিউডের ভাইজান সলমন খানের ছবি 'কিসি কি ভাই কিসি কা জান' অবশেষে ১০০ কোটি ছাড়াল৷ ছবিটি বক্স অফিসে ১০ দিনে ৪.৫০ কোটি আয় করেছে৷ তারপরেই ১০০ কোটির গন্ডি পেরিয়েছে৷ সলমনের এই ছবির বর্তমান আয় ১০০.৩০ কোটি টাকা৷ রিপোর্ট বলছে, সলমন খানের সিনেমা বিশ্ববাজারে ১৫০ কোটি পেরিয়ে গেছে৷ 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেও বছর শেষে টাইগার ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফিরবেন ভাইজান৷ আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন ভক্তরা৷
বক্সঅফিসে কি রেকর্ড গড়তে পারবে সলমনের ছবি 'কিসি কি ভাই কিসি কা জান', তা নিয়েই জোরদার চর্চা চলছিল। শেষমেষ ১০০ কোটির গন্ডি পেরিয়ে গেল৷ ছবির শুরুটা খুব ভাল না হলেও ইদের দিন থেকেই ব্যবসা বেড়েছিল৷ রিপোর্ট বলছে, 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি প্রথম দিনে ১৫ কোটির ব্যবসা করেছে ৷ দ্বিতীয় দিনে ২৫ কোটি টাকা আয় করেছে৷ তৃতীয় দিন ঝুলিতে এসেছিল ২৬ কোটি টাকারও বেশি৷ তবে চতুর্থ দিনে মাত্র ১০.১৭কোটি আয় করেছিল৷ তারপর থেকে ছবির আয় আরও কমতে শুরু করেছে৷ পঞ্চম দিনে ছবির আয় ৬.১২ কোটি টাকা, ষষ্ঠ দিনে ছবির আয় কমে দাঁড়ায় ৪.২৮ কোটি টাকা৷ সপ্তম দিন ছবির আয় ৩.৫৪ কোটি টাকা এবং অষ্টম দিনে আয় হয়েছে মাত্র ২.৫০ কোটি টাকা৷ অবশেষে ১০ দিন পর ১০০ কোটির গন্ডি পেরোল সলমনের ছবি৷
advertisement
advertisement
চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছেন সলমন খান৷ সেই কারণেই ভক্তদের মধ্যে শুরু থেকেই ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল৷ ছবির প্রচারও ছিল বেশ নজরকাড়া৷ প্রথম দিনের ব্যবসাতে নজির গড়তে না পারলেও তারপর থেকেই ছবির ব্যবসা বাড়তে শুরু করেছিল সলমন খানের৷ সলমনের ছবি যেভাবে বক্স অফিসে লক্ষ্মীলাভ করে, সেই তুলনায় 'কিসি কি ভাই কিসি কা জান' অনেকটাই পিছিয়ে রয়েছে৷ মাল্টিপ্লেক্সে ছবির আয় অনেকটাই কমেছে৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল,ততটা পূরণ হল না এবার৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: বক্স অফিসে রেকর্ড গড়ল সলমন!অবশেষে ১০০ কোটির গন্ডি পেরোল ভাইজানের ছবি
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement