Salim Khan: গুরুতর সঙ্কটজনক সেলিম খান, বাবার পাশে সলমন, বাতিল করলেন সমস্ত শ্যুটিং, বাড়ছে দুশ্চিন্তা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Salim Khan Health Update: গুরুতর অসুস্থ সেলিম খান। বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান এখনও ভর্তি হাসপাতালে৷ হাসপাতালের বাইরে উদ্বিগ্ন সলমনকে দেখে উদ্বেগ মুম্বইয়ের সেলেব পাড়ায়।
মুম্বই: গুরুতর অসুস্থ সেলিম খান। তবে পরিবারের তরফে সেলিম খানের শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে হাসপাতালের বাইরে উদ্বিগ্ন সলমনকে দেখে উদ্বেগ মুম্বইয়ের সেলেব পাড়ায়।
সূত্রের খবর, আশঙ্কাজনক অবস্থায় লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি সেলিম খান। এই মুহূর্তে বাবার পাশে থাকতে সমস্ত শ্যুটিং বাতিল করেছেন সলমন। এমনকী প্রবীণ চিত্রনাট্যকারের শারীরিক পরিস্থিতি এতটাই গুরুতর যে, পরিবারেও দুশ্চিন্তার প্রহর কাটছে।
আরও পড়ুন-হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চরম ভয়ঙ্কর…! চাকরিতে বাধা, বিপুল আর্থিক ক্ষতি, ৩ রাশির মারাত্মক বিপদ, আপনার কপালে কী?
অভিনেতা এবং তার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে সেলিম খানের স্বাস্থ্য সম্পর্কিত কোনও তথ্য সংবাদমাধ্যমের সঙ্গে শেয়ার না করার জন্য অনুরোধ করেছেন। জানা গেছে, পরিবার গোপনীয়তা বজায় রাখতে এবং সেলিম খান সম্পর্কে সমস্ত জল্পনা এড়াতে চায়।
advertisement
advertisement
আরও পড়ুন-বিরাট সুখবর! নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে আর দিতে হবে না লাইন! কারা পাবেন বিশেষ সুবিধা? জানুন
‘এটা খুবই স্বাভাবিক যে সেলিম খানের সুস্থতার প্রতি জনসাধারণের প্রচুর আগ্রহ রয়েছে, কিন্তু চিকিৎসা সংক্রান্ত তথ্য একটি গোপনীয় বিষয়। পরিবার সেলিম খানের অবস্থা নিয়ে কোনও অপ্রয়োজনীয় জল্পনা বা মিডিয়া তদন্ত এড়াতে চায়,’ সূত্রটি জানিয়েছে। উল্লেখ্য, সেলিম খানকে ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2026 4:40 PM IST









