advertisement

ফেসবুকের পর ছাড়লেন ইনস্টাগ্রামও, কেন অন্তরালে চলে যাচ্ছেন ঐন্দ্রিলার সব্যসাচী

Last Updated:

রবিবার ঐন্দ্রিলার মৃত্যুর পরেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছিলেন সব্যসাচী। সেখানে আর কোনও কিছু না লেখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

#কলকাতা: ফেসবুক থেকে সরে গিয়েছিলেন আগেই। ঘনিষ্ঠ বন্ধু ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর দিন দুয়েকের মাথায় ইনস্টাগ্রামকেও বিদায় জানালেন সব্যসাচী চৌধুরী। মঙ্গলবার সকাল থেকে তাঁর অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ব্যতিক্রমী লড়াই চালিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালের বিছানায় শুয়ে একটু একটু করে অসাড় হয়ে যাওয়া শরীরটা নিয়েও লড়ে চলেছিলেন ২৪ বছরের অভিনেত্রী। আর আইসিইউ-এর বাইরে তাঁর ফেরার অপেক্ষায় দিন গুনেছিলেন সব্যসাচী। কিন্তু শেষ রক্ষা হল না। ঐন্দ্রিলার হৃদস্পন্দন থামল। ইতি পড়ল সব্যসাচীর যুদ্ধেও। ভিড় থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন অভিনেতা।
ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ছিলেন সব্যসাচী। ঐন্দ্রিলার সঙ্গে কাটানো নানা মুহূর্তও ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু আপাতত নেটমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত তাঁর।
advertisement
advertisement
রবিবার ঐন্দ্রিলার মৃত্যুর পরেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছিলেন সব্যসাচী। সেখানে আর কোনও কিছু না লেখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তাঁর বন্ধু অভিনেতা সৌরভ দাস নিউজ18 বাংলাকে বলেছিলেন, "ফেসবুক কী ভাবে বন্ধ করতে হয়, সেটা আমার থেকে জেনে নিল। ঐন্দ্রিলা ওর লেখা খুব ভালবাসত। ওকে লেখার জন্য উৎসাহিত করত। ওর চলে যাওয়ার পর সব্য আর কিছু লিখতে চায় না।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফেসবুকের পর ছাড়লেন ইনস্টাগ্রামও, কেন অন্তরালে চলে যাচ্ছেন ঐন্দ্রিলার সব্যসাচী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement