advertisement

রণবীরের কাঁধে ৪০০ কোটির চাপ !

Last Updated:

বহুদিন কোনও হিটের মুখ দেখেননি রণবীর কাপুর ৷ সমালোচকরা প্রত্যেক ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করলেও, বক্স অফিসে খুব একটা পা জমাতে পারেন না রণবীর ৷

#মুম্বই: বহুদিন কোনও হিটের মুখ দেখেননি রণবীর কাপুর ৷ সমালোচকরা প্রত্যেক ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করলেও, বক্স অফিসে খুব একটা পা জমাতে পারেন না রণবীর ৷ তবুও রণবীরকে নিয়ে পরিচালকেরা কম উৎসাহী নন৷ তাই তো এ বছরে রণবীরের কাঁধে রয়েছে ৪০০ কোটি টাকার চাপ ৷
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ রণবীর ঝুলিতে এখন চারটে ছবি ৷ সব কটিই বিগ ব্যানার ৷ মোটা টাকার বাজেট৷ সব ছবিতেই রণবীর বড্ড এক্সপেরিমেন্টাল, বলা ভালো কেন্দ্র বিন্দু ৷
পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ৷ রণবীরের সঙ্গে এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও আলিয়া ভাটকে৷ ছবির বাজেট ১০০ কোটি টাকা ৷ ছবিটি মুক্তি পেতে পারে পরের বছর ১৫ অগস্টে৷
advertisement
advertisement
অন্যদিকে রয়েছে যশ চোপড়ার ব্যানারে তৈরি হওয়া ছবি শমশেরা ৷ এই ছবিতে ডাকাতের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে ৷ এই ছবির বাজেট ১২০ টাকা ৷ রয়েছে অজয় দেবগণের ব্যানারে তৈরি ছবিও ৷ যার বাজেট ৭০ থেকে ৮০ কোটি টাকা ৷ সুতরাং আপাতত রণবীর কাপুরকে নিয়ে পরিচালক ও প্রযোজকরা প্রায় ৪০০ কোটি টাকার চ্যালেঞ্জ রেখেছেন বলিউড বাজারে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীরের কাঁধে ৪০০ কোটির চাপ !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement