advertisement

Tanjin Tisha: রিক্সা চালাচ্ছেন, তানজিন তিশা এখন 'রিকশা গার্ল'! ব্যাপারটা কী জানেন তো? দেখুন

Last Updated:

তবে তানজিনই এবার রিক্সা চালাচ্ছেন। (Tanjin Tisha) হ্যাঁ, যা পড়ছেন, তা ঠিক।

Tanjin Tisha
Tanjin Tisha
#কলকাতা: বাংলাদেশের টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি নায়িকার রূপেরও ভক্ত বহু মানুষ। তবে তানজিনই এবার রিক্সা চালাচ্ছেন। (Tanjin Tisha) হ্যাঁ, যা পড়ছেন, তা ঠিক। ফেসবুকে সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। আর তা দেখে দারুণ খুশি তাঁর ভক্তরা। ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়েছে সেটি। তবে এই ভিডিও শুধুই ঝলক, আসল বিষয় অবশ্য অন্য।
আসলে, ইদ উপলক্ষে নতুন নাটক নিয়ে এসেছেন তানজিন। নাটকের নাম 'রিকশা গার্ল'। নাটকে তাকে দেখা যাবে ভিন্ন এক লুকে। তানজিন তিশার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা সোহেল মণ্ডল। আহমেদ তাওকীরের লেখা নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। 'রিকশা গার্ল' নাটকে শিখা চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে।
advertisement
আরও পড়ুন: শিয়ালদহ মেট্রোয় ২১ মিনিটের ঐতিহাসিক যাত্রাপথে সামিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
অভিনেত্রীর কথায়, 'আমি সব ধরনের কাজেই নিজেকে প্রমাণ করতে চাই। তবে এই নাটকের শিখা চরিত্র একটা বোধের জায়গা থেকে করা। সমাজের শ্রমজীবী নারীদের জীবন কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এ নাটকে। এই শহরে যে সব নারী জীবন সংগ্রামে লড়াই করছে তাঁদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে কাজটা করা। ইদে রিকশা গার্ল নিঃসন্দেহ অন্য রকম একটি কাজ হবে।'
advertisement
আরও পড়ুন: মাদককাণ্ডে আরও নিশ্চিন্ত শাহরুখ-পুত্র আরিয়ান খান, হাতে পেলেন পাসপোর্ট
নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকু বলেছেন, 'গল্প নির্মাণে আমি অন্য রকম আনন্দ পাই। চারপাশের চেনাজানা চরিত্রগুলোর গল্প বলার মধ্যে অনেকের জীবনের ছবি দেখতে পাই। যাদের কথা কেউ বলে না, সেই কথাগুলো আমি তুলে ধরতে চাই। বলতে পারেন মানবিক দায়বদ্ধতা থেকে এই নাটকটি পরিচালনা করা।'
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tanjin Tisha: রিক্সা চালাচ্ছেন, তানজিন তিশা এখন 'রিকশা গার্ল'! ব্যাপারটা কী জানেন তো? দেখুন
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement