advertisement

'কুত্তে'র গানে রাধিকা-শার্দুলের ঘনিষ্ঠতা, রেখা-বিশালের 'তেরে সাথ'-এ মজে শ্রোতারা

Last Updated:

বিশালের ছবিতেই প্রথমবার বড় পর্দায় পা রাখেন রাধিকা। ২০১৮ সালে 'পটাখা' ছবিতে অভিনয় করার সময়ে বিশালের সহকারী হিসেবে কাজ করছিলেন আসমান। তখনই রাধিকা জেনেছিলেন, আসমান একটি চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন।

#মুম্বই: লিখলেন গুলজার, সুর দিলেন বিশাল ভরদ্বাজ, গাইলেন রেখা ভরদ্বাজ। সেই গানের গুণগত মান নিয়ে বেশির ভাগ মানুষেরই যে সন্দেহ নেই, তা বলাই বাহুল্য। আর সেভাবেই শ্রোতাদের কানে মধু ঢালল 'তেরে সাথ'। প্রেমের গান, প্রেমের দৃশ্যায়ন। মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চর্চায় 'কুত্তে' ছবির নতুন গান।
বাবা বানিয়েছিলেন 'কামিনে'। 'কুত্তে' বানালেন ছেলে। বিশাল-পুত্র আসমান ভরদ্বাজ এই প্রথম বার ক্যামেরার পিছনে এলেন। এতদিন বাবার সহকারী হিসেবেই দেখা গিয়েছে ভরদ্বাজ ছবির সেটে। এবার নতুন অবতারে তিনি।
advertisement
তাঁর প্রথম ছবিতে অভিনয় করছেন রাধিকা মাদন, শার্দুল ভরদ্বাজ, অর্জুন কাপুর, টাবু, কঙ্কনা সেনশর্মা, নাসিরউদ্দিন শাহ, কুমুদ মিশ্র প্রমুখ তাবড় তারকারা। ছবির প্রযোজনায় বিশাল ভরদ্বাজ ফিল্মস, লাভ রঞ্জনের লাভ ফিল্মস, নিবেদনায় টি সিরিজ।  আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
advertisement
গানের দৃশ্যায়নে দেখা যাচ্ছে, রাধিকার বিয়ে ঠিক করা হয়েছে বাড়ি থেকে। কিন্তু তার ঠিক আগেই শার্দুলের প্রেমে পড়েন তিনি। নায়িকা প্রতিশ্রুতি নেন, বিয়ের রাতে নিজের জীবন শেষ করে ফেলবেন তিনি।
advertisement
বিশালের ছবিতেই প্রথমবার বড় পর্দায় পা রাখেন রাধিকা। ২০১৮ সালে 'পটাখা' ছবিতে অভিনয় করার সময়ে বিশালের সহকারী হিসেবে কাজ করছিলেন আসমান। তখনই রাধিকা জেনেছিলেন, আসমান একটি চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন। কিন্তু তার নাম, অভিনেতা-অভিনেত্রী কিছুই স্থির হয়নি তখনও। সেই ছবির মাধ্যমেই আবার ভরদ্বাজ পরিবারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রাধিকা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'কুত্তে'র গানে রাধিকা-শার্দুলের ঘনিষ্ঠতা, রেখা-বিশালের 'তেরে সাথ'-এ মজে শ্রোতারা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement