advertisement

Ranu Mondal Viral Song: ফের ভাইরাল রাণু মণ্ডলের নতুন গান, পুরুষ কণ্ঠটি কার? হিমেশ নন, এবার সঙ্গী...

Last Updated:

Ranu Mondal Viral Song: ফের গান গাইলেন রাণু মণ্ডল আর সঙ্গী এবার হিরো আলম। গানের নাম, তুমি ছাড়া আমি কী করে বাঁচি বলো...

রাণু মণ্ডলের নতুন গান
রাণু মণ্ডলের নতুন গান
advertisement
রাণাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গাইতেন রাণু মণ্ডল। জীবিকা নির্বাহ হত সেটা করেই। হঠাৎ একদিন ভাগ্যের ভোলবদল। রাণুর কণ্ঠ শুনল সারা দেশ। রাণু মণ্ডলের ভাগ্যের তালা খুলে গেল হঠাৎ করেই। বলিউডের সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে গান গাইলেন রাণু।
তারপর আচমকা আবার ছন্দপতন। ইউটিউবাররা তাঁর বাড়িতে যাওয়ার দৌলতে তাঁর জীবনযাপন ভাইরাল হত ঠিকই কিন্তু তাঁকে গাইতে শোনা যেত না আর।  রাণু মণ্ডল এখন প্রচার থেকে অনেক দূরে। নিজের ভাঙাচোরা বাড়িতেই থাকেন। খাবার কোনওদিন জোটে, কোনওদিন জোটে না। আর্থিক, মানসিক পরিস্থিতি যেন আরও খারাপ।
advertisement
তবে রবিবারে এল বহু প্রতীক্ষিত এক সুখবর। ঠিকই ধরেছেন। ফের গান গাইলেন রাণু মণ্ডল আর সঙ্গী এবার হিরো আলম। গানের নাম, তুমি ছাড়া আমি কী করে বাঁচি বলো…
অন্য়দিকে বাংলাদেশের একটি উপনির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম৷ সেই ভোটে তিনি পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট৷ তবু কিন্তু সাফল্য আসেনি৷ কারণ, ভোটে জয় পাননি তিনি৷ হিরো আলমের কয়েক মিলিয়ন ফেসবুক এবং ইউটিউব ফলোয়ার রয়েছে। হিরো আলমকে নিয়ে বিতর্ক আর শেষ হয় না। রাণু মণ্ডলও তাই। নানা সময়ে নানা কারণে তাঁরা আলোচনার কেন্দ্রে উঠে আসেন। এবার সেই ভাইরাল জুটি একসঙ্গে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranu Mondal Viral Song: ফের ভাইরাল রাণু মণ্ডলের নতুন গান, পুরুষ কণ্ঠটি কার? হিমেশ নন, এবার সঙ্গী...
Next Article
advertisement
Homeopathic Medicines: অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব
অ্যালোপ্যাথিক ওষুধের দোকানেই বিক্রি হবে হোমিওপ্যাথিক ওষুধ? নিয়ম সরল করতে নয়া প্রস্তাব
  • হোমিওপ্যাথি ওষুধকে সহজলভ্য করার উদ্যোগ৷

  • অ্যালোপ্যাথি ওষুধের দোকানে মজুত করা যাবে হোমিওপ্যাথি ওষুধও৷

  • নিয়ম সরল করতে উদ্যোগ, প্রস্তাব গেল ডিটিএবি-র কাছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement