advertisement

অপেক্ষার অবসান, বলিউড পেল নয়া জুটি, জল্পনা উড়িয়ে বড় ঘোষণা শ্রদ্ধার

Last Updated:

ছবির নাম কী হতে পারে, মঙ্গলবার তাঁর আভাস দিয়েছিলেন শ্রদ্ধা। অনুরাগীমহলে তা নিয়ে জল্পনার শেষ ছিল না। বুধবার ছবির ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসে। যা দেখে মনে হয়, রণবীর এবং শ্রদ্ধাকে নিয়ে রমকমের (রোম্যান্টিক কমেডি) গল্প বুনেছেন লভ।

#মুম্বই: পর্দায় নতুন জুটি পাচ্ছে বলিউড। রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর। পরিচালর লভ রঞ্জনের ছবিতে প্রথম একসঙ্গে কাজ করছেন দুই তারকা। তা নিয়েও চর্চাও হয়েছে প্রচুর। অবশেষে জানা গেল তাঁদের ছবির নাম। 'তু ঝুটি ম্যায় মক্কর'। লভের প্রায় সব ছবির নামেই থাকে কৌতুকের ছোঁয়া। ক্ষেত্রেও অন্যথা হল না।
ছবির নাম কী হতে পারে, মঙ্গলবার তাঁর আভাস দিয়েছিলেন শ্রদ্ধা। অনুরাগীমহলে তা নিয়ে জল্পনার শেষ ছিল না। বুধবার ছবির ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসে। যা দেখে মনে হয়, রণবীর এবং শ্রদ্ধাকে নিয়ে রমকমের (রোম্যান্টিক কমেডি) গল্প বুনেছেন লভ। একটি বাণিজ্যিক ছবিতে ঠিক যে যে উপাদান থাকা প্রয়োজন, 'তু ঝুটি ম্যায় মক্কর'-এ সে সবের কোনও অভাব হবে না বলেই ধরে নেওয়া যায়।
advertisement
অতিমারির কারণে দীর্ঘ সময় ছবিটির শ্যুট স্থগিত ছিল। কাজ শুরু হতেই ফের দুর্ঘটনা। মাস কয়েক আগে আগুন লেগে যায় ছবির সেটে। যার ফলে প্রচুর আর্থিক ক্ষতি হয়। শেষমেশ বাধাবিপত্তি কাটিয়ে ২০২৩-এর ৮ মার্চ মুক্তি পেতে চলেছে ছবিটি।
advertisement
advertisement
রণবীরকে শেষ দেখা গিয়েছিল 'ব্রহ্মাস্ত্র'-এ। বক্স অফিসে সাফল্যের মুখ দেখে ছবিটি। অন্য দিকে, ২০২০-তে 'বাঘি ৩'-এর পর আর কোনও ছবি করেননি শ্রদ্ধা। বরুণ ধওয়ন এবং কৃতি স্যানন অভিনীত 'ভেড়িয়া'র একটি গানে যদিও সম্প্রতি দেখা গিয়েছে তাঁকে। আপাতত রণবীর-শ্রদ্ধার রসায়ন চাক্ষুষ করতে দিন গুনছেন অনুরাগীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অপেক্ষার অবসান, বলিউড পেল নয়া জুটি, জল্পনা উড়িয়ে বড় ঘোষণা শ্রদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement