advertisement

বাবা হতে চলেছেন 'আরআরআর' খ্যাত রামচরণ, ছেলে-পুত্রবধূর হয়ে সুখবর দিলেন চিরঞ্জীবী

Last Updated:

রামচরণ সম্প্রতি পরিচালক বুচি বাবু সানার সঙ্গে তাঁর পরবর্তী ছবির ঘোষণা করেছেন। একটি স্পোর্টস ড্রামা হিসেবে বানানো হবে ছবিটি। প্যান-ইন্ডিয়ান এই ছবিটির কাজ শুরু চলতি মাসের শেষের দিকেই।

#কলকাতা: ছেলের-পুত্রবধূর কোলে আসতে চলেছে নতুন সদস্য। সুখবর দিলেন দক্ষিঁণ তারকা চিরঞ্জীবী। বাবা হতে চলেছেন 'আরআরআর' খ্যাত রামচরণ। বলিউড থেকে দক্ষিণে খুশি হাওয়া। চিরঞ্জীবী ট্যুইটাের উপাসনা কোনিডেলার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছেন।
জুন মাসে রামচরণ এবং উপাসনা তাঁদের ১০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে ছুটি কাটাতে গিয়েছিলেন। বিমানবন্দরে তারকা দম্পতির ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছিল।
advertisement
advertisement
রামচরণ সম্প্রতি পরিচালক বুচি বাবু সানার সঙ্গে তাঁর পরবর্তী ছবির ঘোষণা করেছেন। একটি স্পোর্টস ড্রামা হিসেবে বানানো হবে ছবিটি। প্যান-ইন্ডিয়ান এই ছবিটির কাজ শুরু চলতি মাসের শেষের দিকেই। রামচরণ এই মুহূর্তে পরিচালক শঙ্করের সঙ্গে আরও একটি ছবির শ্যুটিং করছেন। এসজে সূর্য এবং কিয়ারা আডবাণীকেও এই ছবিতে কাজ করতে দেখা যাবে। তারই আগে ঘরে সুখবর। এর ফলে কি কাজ পিছিয়ে যাবে? সে বিষয়ে এখনও তারকারা কিছুই জানাননি।
advertisement
২০১২ সালে গাঁটছড়া বেঁধেছেন রামচরণ এবং উপাসনা। স্কুল জীবন থেকেই বন্ধুত্ব দম্পতির। তার পর প্রেম। ২০১১ সালের ডিসেম্বর মাসে বাগদান সেরে পরের বছর জুন মাসে বিয়ে করেন তাঁরা। আর আজ বাবা-মা হতে চলেছেন রামচরণ এবং উপাসনা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাবা হতে চলেছেন 'আরআরআর' খ্যাত রামচরণ, ছেলে-পুত্রবধূর হয়ে সুখবর দিলেন চিরঞ্জীবী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement