advertisement

Raj Chakraborty: 'আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে', প্রকাশ্যেই কিসের হুঁশিয়ারি রাজের

Last Updated:

Raj Chakraborty: ধারাবাহিক, ছবির পর ওটিটি হাতেখড়ি রাজ চক্রবর্তীর। সিরিজের নাম 'আবার প্রলয়'। ২০১৩ সালে তাঁরই তৈরি 'প্রলয়'-এর গল্পকে এগিয়ে নিয়ে যাবে সিরিজটি।

কলকাতা: ছরের শুরুতেই জানা গিয়েছিল তার প্রত্যাবর্তনের কথা। অপেক্ষা এ বার ফুরোতে চলেছে। সে ফিরছে। মঙ্গলবার সকালে জানিয়ে দিলেন পরিচালক রাজ চক্রবর্তী।
ধারাবাহিক, ছবির পর ওটিটি হাতেখড়ি রাজ চক্রবর্তীর। সিরিজের নাম ‘আবার প্রলয়’। ২০১৩ সালে তাঁরই তৈরি ‘প্রলয়’-এর গল্পকে এগিয়ে নিয়ে যাবে সিরিজটি। মুখ্য চরিত্রে থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়। রাজ পরিচালিত ক্রাইম থ্রিলারে তাঁকে দেখা গিয়েছিল এক ডাকাবুকো পুলিশ অফিসারের চরিত্রে। নাম অনিমেষ দত্ত। সেই চরিত্রকেই এ বার ওটিটি-তে ফেরাতে চলেছেন রাজ। সিরিজের টিজার পোস্ট করে তিনি লেখেন, ‘আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!’
advertisement
advertisement
advertisement
সংক্ষিপ্ত সেই টিজারে শুধু দু’টি পা-কে এগিয়ে আসতে দেখা গিয়েছে। সেই ব্যক্তি যে অনিমেষ দত্ত থুরি শাশ্বত চট্টোপাধ্যায়, তা আর বুঝতে বাকি থাকে না।
advertisement
২০১৩ সালে ‘প্রলয়’ সফল হয়েছিল বক্স অফিসে। শাশ্বত অভিনীত চরিত্রটি ছাপ ফেলেছিল দর্শক-মনে। এক দশক পরেও নেটমাধ্যমে ঘুরপাক খায় অনিমেষ দত্তের নানা কথা, তৈরি হয়েছে অসংখ্য মিমও। এ বার সেই চরিত্রকেই ফের চাক্ষুষ করার সুযোগ। প্রলয়ে অপেক্ষায় দিন গুনছে দর্শক। শাশ্বত ছাড়াও এই ছবিতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়ার মতো তাবড় তারকাদের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Chakraborty: 'আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে', প্রকাশ্যেই কিসের হুঁশিয়ারি রাজের
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement