advertisement

মেট্রো স্টেশনে প্রসেনজিতের নাচ দেখতে অশান্ত ভিড়! মাইক হাতে সামাল দিলেন নায়ক

Last Updated:

সদ্য মুক্তি পেয়েছে এই ছবির টাইটেল ট্র্যাক 'মোদ্দা কথা হচ্ছে...'। সুরকার দেবদীপ জানালেন, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর সুপারহিট গান 'চোখ তুলে দেখো না'-কে নতুন রূপে পাওয়া যাবে। লেখা, সুর দেওয়া ছাড়া ভিডিওয়ে দেবদীপকে নাচতেও দেখা গিয়েছে।

#কলকাতা: এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নয়া অবতারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে তাঁর পরবর্তী ছবি 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র প্রচারে অভিনব পন্থা নিলেন তিনি। সেখানে ব্যান্ড পার্টি নিয়ে নাচে সামিল হন খোদ সকলের প্রিয় বুম্বাদা। প্রথম বার সর্বসমক্ষে এমন ভাবে নাচ করতে দেখা গেল প্রসেনজিৎকে। আর বাংলার সুপারস্টারকে দেখতে মেট্রো স্টেশনে প্রবল ভিড় জমে যায়। একটা সময় তা বিশৃঙ্খলার আকার নেয়। পুলিশ প্রশাসন ও নিরাপত্তা রক্ষীরা সামাল দিতে হিমশিম খায়।
আর সেই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন সুপারস্টার নিজেই। মাইক নিয়ে কথা বলেন উৎসুক জনতা, মেট্রোযাত্রী ও ভক্তদের সঙ্গে। অবশেষে শান্তও করেন তাঁদের। প্রসেনজিৎ এদিন নিজেই স্বীকার করেন যে, তাঁর জীবনে প্রথমবার এরকম অভিনব প্রচারে অংশ নিলেন তিনি। 'রিয়েল লাইফ হিরো'-র ভূমিকায় বুম্বাদা।
advertisement
advertisement
সদ্য মুক্তি পেয়েছে এই ছবির টাইটেল ট্র্যাক 'মোদ্দা কথা হচ্ছে...'। সুরকার দেবদীপ মুখোপাধ্যায় নিউজ18 বাংলাকে জানালেন, ২০০০ সালের সুপারহিট ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর সুপারহিট গান 'চোখ তুলে দেখো না'-কে এই টাইটেল ট্র্যাকে নতুন রূপে পাওয়া যাবে। গানটি লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেন দেবদীপ। একইসঙ্গে গানের ভিডিওয়ে তাঁকে নাচতেও দেখা গিয়েছে।
advertisement
১০ বছর পর এমন নাচের গানে পারফর্ম করেছেন প্রসেনজিৎ। 'বিক্রম সিং'য়ের পর আবার 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র জন্য একেবারে পুরনো অবতারে ফিরে এসেছেন তিনি। প্রসেনজিতের সঙ্গে এই গানে বর-কনে বেশে নাচতে দেখা গিয়েছে ঋষভ বসু এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়।
advertisement
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋষভ বসু এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়কে নিয়ে প্রথম বার ছবি বানাচ্ছেন পরিচালক সম্রাট শর্মা। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।
সম্রাট এদিনের প্রচারে বিশৃঙ্খলতা প্রসঙ্গে নিউজ18 বাংলাকে বললেন, ''মেট্রো স্টেশনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সবার সঙ্গে নাচ করছেন। ভিড় তো হবেই। গান হচ্ছে। নস্টালজিয়া কাজ করেছে ভক্তদের মনে। সবাই খুবই উত্তেজিত এবং উচ্ছ্বসিত হয়ে পড়েছিল। কিন্তু ভিড় হলেও, তা সামলানোর চেষ্টা করেছে সবাই মিলে। আসলে এই ছবির প্রথম গান এমন ভাবে সাড়া ফেলেছে দেখে খুব আনন্দিত আমরা। আরও অনেক চমক আসতে চলেছে।''
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেট্রো স্টেশনে প্রসেনজিতের নাচ দেখতে অশান্ত ভিড়! মাইক হাতে সামাল দিলেন নায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement