advertisement

Priyanka Mitra Exclusive: সায়ন্তর কাছ থেকে টাকা আদায় করব ভাবছি, প্রেমের কথা স্বীকার করলেন প্রিয়াঙ্কা?

Last Updated:

''সায়ন্তর জীবনের সব ওঠাপড়ার সাক্ষী ছিলাম, ও আমার ক্ষেত্রে তাই ছিল,'' বললেন প্রিয়াঙ্কা।

প্রশ্ন: সায়ন্ত মোদক আর প্রিয়াঙ্কা মিত্র, চারদিকে তো এই চর্চাই চলছে...
প্রিয়াঙ্কা: সায়ন্তর সঙ্গে আমার বন্ধুত্ব ২০১৮ সাল থেকে। ও আমার সবথেকে কাছের বন্ধু। ইন্ডাস্ট্রি হোক বা বাইরে। একমাত্র মানুষ যাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি।
প্রশ্ন: পর্দায় তো সায়ন্তর শ্যালিকা আপনি, 'আধি ঘরওয়ালি' তার মানে?
advertisement
প্রিয়াঙ্কা: (হেসে) শ্যালিকা না? ঠিক। তা হলে তো ওর জুতো চুরি করে টাকা আদায় করতেই হবে!
advertisement
প্রশ্ন: তার মানে আপনাদের আলাপ 'খড়কুটো' ধারাবাহিক থেকে নয়...
প্রিয়াঙ্কা: না না। ২০১৮!
প্রশ্ন: এক ধারাবাহিকে আসার পর কি আরও গাঢ় হয়েছে বন্ধুত্ব?
প্রিয়াঙ্কা: সেটে সায়ন্তর সঙ্গে বরং খুব বেশি দেখাই হয় না। আলাদা আলাদা সময়ে শ্যুট থাকে আমাদের।
advertisement
প্রশ্ন: ২০১৮ সাল থেকে বন্ধুত্ব, কিন্তু পর্দার 'চিনি'র সঙ্গে তাঁকে বেশি দেখা যায়নি কেন সোশ্যাল মিডিয়ায়?
advertisement
প্রিয়াঙ্কা: আমাদের যখনই দেখা হয়েছে, প্রচুর আড্ডা, আলোচনায় মজে গিয়েছি। যার ফলে ছবি তোলার কথা কোনও দিন মনেই পড়েনি।
প্রশ্ন: সেই সময় তো সায়ন্ত এবং দেবচন্দ্রিমা সিংহ রায়ের প্রেম চলছে...
প্রিয়াঙ্কা: সায়ন্তর জীবনের সব ওঠাপড়ার সাক্ষী ছিলাম। ও আমার ক্ষেত্রে তাই ছিল।
প্রশ্ন: দেবচন্দ্রিমার সঙ্গে বিচ্ছেদের পর নাকি শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সায়ন্ত... তখনও আপনারা কেবল বন্ধু?
advertisement
প্রিয়াঙ্কা: অনেকেই বলেন এটা। কিন্তু আমি যত দূর জানি, শ্রীমা আর সায়ন্ত খুব ভাল বন্ধু। ওদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক ছিল না। এটা হলে সবার আগে আমি জানতাম।
প্রশ্ন: আপনারা কি প্রেম করছেন তবে?
advertisement
প্রিয়াঙ্কা: (হেসে) এই রে। প্রেম? যদি কিছু থেকে থাকে অবশ্যই বলব। কিছু দিন পরেই না হয় বলি।
প্রশ্ন: কিছু দিন পর কেন?
প্রিয়াঙ্কা: কথায় বলে না, লগ্ন দেখে সব করতে হয় (হেসে)।
প্রশ্ন: শেষ প্রেম কবে ভেঙেছে?
প্রিয়াঙ্কা: ছিল কি? ভাবতে হবে। মনে নেই একদম।
প্রশ্ন: আপাতত নতুনের জন্য অনেক শুভেচ্ছা...
advertisement
প্রিয়াঙ্কা: (লজ্জায় হেসে উঠে) দেখা যাক কী হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Priyanka Mitra Exclusive: সায়ন্তর কাছ থেকে টাকা আদায় করব ভাবছি, প্রেমের কথা স্বীকার করলেন প্রিয়াঙ্কা?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement