advertisement

পদ্মশ্রী সম্মান নিজের মাকে উৎসর্গ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!

Last Updated:

পদ্মশ্রী সম্মান পেয়ে এক কথায় বাকরুদ্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি এই পুরস্কার তার মা'কে উৎসর্গ করলেন। সেই সঙ্গে আজকের দিনে সবচাই-তে মিস করছেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ কে। যিনি তার অভিনয়ের কেরিয়ারে এক নতুন দিগন্তের দিশারী।

নিজের মাকে সম্মান উৎসর্গ করলেন প্রসেনজিত
নিজের মাকে সম্মান উৎসর্গ করলেন প্রসেনজিত
কলকাতা: পদ্মশ্রী সম্মান পেয়ে এক কথায় বাকরুদ্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি এই পুরস্কার তার মা’কে উৎসর্গ করলেন। সেই সঙ্গে আজকের দিনে সবচাই-তে মিস করছেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ কে। যিনি তার অভিনয়ের কেরিয়ারে এক নতুন দিগন্তের দিশারী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরো আনন্দিত কারণ সিনেমা হলে চলছে তার কাকাবাবু ফ্রাঞ্চাইজির ‘বিজয়নগরের হীরে’। হল ভিজিটের মধ্যেই দর্শকদের মাঝে থাকাকালীনই তিনি সুসংবাদটা পেলেন। আর সর্বোপরি তিনি ধন্যবাদ জানিয়েছেন তার দর্শকদের যারা তাঁকে আজ প্রসেনজিৎ বানিয়েছেন।
advertisement
‘পদ্মশ্রী’ সম্মান পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ সুখবর পাওয়ার পরই অভিনেতাকে ঘিরে শুভেচ্ছার বন্যা৷ রবিবারই প্রসেনজিৎকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে করে শুভেচ্ছা জানালেন অভিনেতা দেব৷ ট্যুইটে দেব লিখেছেন, ‘‘পদ্মশ্রী পাওয়ার জন্য অনেক শুভেচ্ছা প্রসেনজিৎদা৷ তোমার জন্য ভীষণ খুশি এবং গর্বিত৷ তুমি এর যোগ্য প্রাপক৷’’
advertisement
প্রসেনজিতের পাশাপাশি বাংলা থেকে মোট ১১ জন পাচ্ছেন পদ্মশ্রী সম্মান৷ বাংলা থেকে এই সেরার মকুট পরতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, হরিমাধব মুখোপাধ্য়ায়, জ্যোতিষ দেবনাথ, অশোককুমার হালদার, শ্রীকুমার বোস, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু, সরোজ মণ্ডল। এঁদের মধ্যে শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন শ্রী অশোক কুমার হালদার৷ শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়, তবলাবাদক কুমার বসু, তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পদ্মশ্রী সম্মান নিজের মাকে উৎসর্গ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement