advertisement

পরীমণির বিছানার রক্ত তাঁর নয়, রাজের! বাংলাদেশের দম্পতির বিচ্ছেদ তরজায় নতুন তথ্য

Last Updated:

পরীমণি এই প্রসঙ্গে জানান, সেই দিন তাঁদের বাড়িতে কোনও পরিচারক ছিলেন না। শাশুড়ি নাকি সকলকেই ছুটি দিয়েছিলেন। তাই পরীর দাবি, কারও পক্ষে সেই সময়ে উপস্থিত থেকে ঘটনাটি দেখা সম্ভব নয়।

#ঢাকা: পরীমণি বিতর্ক যেন শেষই হতে চায় না। বরং রোজ রোজ নতুন মোড় নিচ্ছে বাংলাদেশের তারকা দম্পতি শরিফুল রাজ এবং পরীর সম্পর্কের সমীকরণ। গত ৩১ ডিসেম্বর পরী ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন তিনি আর রাজের সঙ্গে ঘর করতে পারবেন না। ছেলে শাহীম মুহম্মদ রাজ্যকে নিয়ে সংসার ত্যাগ করেছেন তিনি। তার দিন কয়েক পর একটি ছবি পোস্ট করে পরী দুই বাংলার চোখ কপালে তুলেছিলেন।
ছবিতে একটি বিছানা দেখা যাচ্ছে। বালিশ এবং চাদরে রক্তের ছোপ ছোপ দাগ লেগে ছিল। যার সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, 'লোডিং'। কিন্তু আর কিছু খোলসা করেননি। পরে অবশ্য আরও একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন। যেখানে তিনি দাবি করেছিলেন, তিনি গার্হস্থ্য হিংসার শিকার। রাজ তাঁর গায়ে হাত তুলেছেন একাধিক বার। প্রশ্ন জেগেছিলন, রাজের মারধরের পরেই আহত হয়েছিলেন কি পরী? তখনই রক্ত পড়েছিল?
advertisement
advertisement
সম্প্রতি বিস্ফোরক তথ্য প্রকাশ করেন রাজ-পরীর পরিচারক এবং পরিচারিকারা। তাঁরা এক সংবাদমাধ্যমে জানান, এক রাতে অ্যাকোয়ারিয়াম ভেঙে যাওয়ার পর ওই রক্তের দাগ লেগেছিল। কিন্তু সেখানেও প্রশ্ন, অ্যাকোয়ারিয়াম ভেঙে যাওয়ার মতো ঘটনা কেন ঘটেছিল? রাজ কি মাথা গরম করে ভেঙেছিলেন? বা সেই রক্ত কার?
advertisement
এমনই সময়ে বাংলাদেশের আর এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ওই রক্ত নাকি রাজেরই। অ্যাকোয়ারিয়াম সরাতে গিয়ে রাজের হাত থেকে পড়ে ভেঙে যায়। তাতেই অভিনেতার হাত কেটে যায়। সেই রক্ত বিছানায় পড়ে। আর এই দাবি করেন দম্পতির বাড়ির ব্যবস্থাপক।
advertisement
যদিও পরীমণি এই প্রসঙ্গে জানান, সেই দিন তাঁদের বাড়িতে কোনও পরিচারক ছিলেন না। শাশুড়ি নাকি সকলকেই ছুটি দিয়েছিলেন। তাই পরীর দাবি, কারও পক্ষে সেই সময়ে উপস্থিত থেকে ঘটনাটি দেখা সম্ভব নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পরীমণির বিছানার রক্ত তাঁর নয়, রাজের! বাংলাদেশের দম্পতির বিচ্ছেদ তরজায় নতুন তথ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement