advertisement

Raj Death: অকালে প্রয়াত হলেন রাজ, বড্ড একা হয়ে গেল তাঁর সঙ্গী, শোকের ছায়া বিনোদন জগতে

Last Updated:

Raj Death: ফের নক্ষত্রপতন৷ একের পর এক মৃত্যুর খবরে মন খারাপ সকলের৷ প্রয়াত হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা সঙ্গীত পরিচালক রাজ৷

ফের নক্ষত্রপতন৷ একের পর এক মৃত্যুর খবরে মন খারাপ সকলের৷ প্রয়াত হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা সঙ্গীত পরিচালক রাজ৷ গত ২১ মার্চ হায়দরাবাদেই মৃত্যু হয়েছে সঙ্গীত পরিচালকের৷ রাজের আচমকা মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্টরি৷
রাজ-কোটি জুটির রাজ চলে যেতেই বড্ড একা হয়ে গেলেন তিনি কোটি৷ সুরকার বন্ধু কোটির সঙ্গে মিলিত হয়ে এতদিন সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করতেন রাজ৷ তার অকালে চলে যাওয়াটা কোনওভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা৷ একাধিক ব্লকব্লাস্টার ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এই জুটি৷
advertisement
সঙ্গীত পরিচালক এ আর রহমানের সঙ্গে দীর্ঘ প্রায় ৮ বছর ধরে কাজ করেছেন রাজ৷ এআর রহমানের কী-বোর্ড প্রোগ্রামার হিসেবে কাজ করতেন রাজ৷ রহমানের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল রাজের৷ নিজের ভাইয়ের মতোই দেখতেন তিনি৷
advertisement
কর্মজীবনে রাজ ও কোটি একাধিক হিট নাম্বার উপহার দিয়েছেন ভক্তদের৷ প্রায় ১৮০ টি ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন তারা৷ রাজ ও কোটি জুটি ১৯৯৪ সালে হ্যালো ব্রাদারের জন্য সেরা সঙ্গীত পরিচালকের জন্য নন্দী পুরস্কারও পেয়েছিলেন৷ আর একসঙ্গে দেখা যাবে না এই জুটি৷ রাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Death: অকালে প্রয়াত হলেন রাজ, বড্ড একা হয়ে গেল তাঁর সঙ্গী, শোকের ছায়া বিনোদন জগতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement