advertisement

Pathaan Controversy: ‘শাহরুখ খানকে চিনি না, রাত দু'টোয় ফোন করেছিলেন’, পাঠান নিয়ে বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী

Last Updated:

Pathaan Controversy: সব মিলিয়ে নতুন করে আর বিতর্ক চাইছেন না কিং খানও৷

গুয়াহাটি: পাঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ তিনি সাংবাদিক বৈঠক করে জানালেন, তাঁর ও শাহরুখ খানের মধ্যে ঠিক কী কথা হয়েছিল৷ পাশাপাশি তিনি বললেন, তিনি শাহরুখ খানকে চেনেন না, তাঁর সময়ের চলচ্চিত্র তারকাদের তিনি চিনতেন, শাহরুখকে তিনি চেনেন না৷
advertisement
advertisement
প্রথামিক ভাবে ‘পাঠান’ ছবিটি বয়কটের আশঙ্কা তৈরি হলেও কালক্রমে সে ঢেউ কিছুটা থিতু হয়েছে৷ দেশজুড়ে মুক্তির আগে চরম উন্মাদনা তৈরি হয়েছে শাহরুখের নতুন ছবি নিয়ে৷ ইতিমধ্যে অ্যাডভান্স বুকিংয়ের টিকিটও বিক্রি হয়েছে সমান ভাবে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ কোটির কাছাকাছি টিকিট বিক্রি হয়ে গিয়েছে এই ছবির৷ সব মিলিয়ে নতুন করে আর বিতর্ক চাইছেন না কিং খানও৷
advertisement
আরও পড়ুন, ধর্মতলায় অশান্তি! নওশাদ-সহ ১৯ জনের জামিনের আর্জি খারিজ করল ব্যাঙ্কশাল আদালত
মনে করা হচ্ছে, কিছুটা সেই কারণেই আগেভাগে অসমের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন শাহরুখ খান৷ তাঁর ছবি পাঠান মুক্তি পেতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়ে আশ্বাস প্রার্থনা করেছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীর৷ হিমন্ত বিশ্বশর্মার কথায় অন্তত তেমনই ধারণা করা সম্ভব৷
advertisement
সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, ‘‘আমার সময়ের চলচ্চিত্র তারকাদের আমি চিনতাম৷ আমি শাহরুখ খানকে চিনি না৷ তিনি আমাকে মেসেজ করেছিলেন, এমন নিজের পরিচয় দিয়ে লিখেছিলেন, ‘আমি শাহরুখ খান, আপনার সঙ্গে কথা বলতে চাই৷’ কিন্তু আমার তখন সময় ছিল না৷ পরে রাত দু’টোর সময় আমাদের মধ্যে কথা হয়৷ আমার সঙ্গে ওর কথায় আমি বলি, অসমে কোনওরকম কোনও অশান্তির সম্ভাবনা নেই৷’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan Controversy: ‘শাহরুখ খানকে চিনি না, রাত দু'টোয় ফোন করেছিলেন’, পাঠান নিয়ে বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement