advertisement

Pathaan: পর্দায় শাহরুখকে দেখে আপ্লুত! আবেগ ধরে না রাখতে পেরে কী করলেন দুই ভক্ত

Last Updated:

Pathaan: প্রায় এক সপ্তাহ হতে চলল। 'পাঠান' নিয়ে উন্মাদনায় এখনও ভাটা পড়েনি।

পর্দায় শাহরুখকে দেখে আবেগ ধরে রাখতে পারলেন না তাঁর দুই ভক্ত
পর্দায় শাহরুখকে দেখে আবেগ ধরে রাখতে পারলেন না তাঁর দুই ভক্ত
মুম্বই: চার বছর পর্দায় ফিরেছেন বাদশা। 'পাঠান'কে ঘিরে অনুরাগীদের উত্তেজনা স্বাভাবিক ভাবেই তুঙ্গে। সম্প্রতি এক প্রেক্ষাগৃহে দেখা গেল অবাক করা দৃশ্য। অভিনব উপায়ে শাহরুখ খানকে ভালবাসা জানালেন তাঁর দুই ভক্ত।
'পাঠান' দেখতে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন দুই যুবক। ছবির শেষে পর্দায় 'ঝুমে জো পাঠান' শুরু হতেই আসন ছেড়ে উঠে পড়লেন তাঁরা। চলে গেলেন স্ক্রিনের সামনে। এর পরেই গানের তালে নাচতে শুরু করলেন দু'জন। ছবিতে শাহরুখের করা স্টেপগুলি হুবহু অনুকরণ করলেন তাঁরা। আর কিং খানের দুই অনুরাগী দেখে প্রেক্ষাগৃহ জুড়ে উঠল হর্ষধ্বনি।
View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
advertisement
ভিডিওটি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। দুই যুবকের নাচ দেখে প্রসংশায় পঞ্চমুখ নেটিজেনরা।
advertisement
প্রায় এক সপ্তাহ হতে চলল। 'পাঠান' নিয়ে উন্মাদনায় এখনও ভাটা পড়েনি। বক্স অফিসে ইতিমধ্যেই ছক্কা হাকিয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলারটি। মাত্র পাঁচ দিনেই ৫০০ কোটি ছুঁয়ে ফেলেছে ছবিটি। আর এই ছবির হাত ধরেই শাহরুখ আরও একবার বুঝিয়ে দিয়েছেন, বলিউডের রাজার সিংহাসন এখনও শুধুই তাঁর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan: পর্দায় শাহরুখকে দেখে আপ্লুত! আবেগ ধরে না রাখতে পেরে কী করলেন দুই ভক্ত
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement