advertisement

Pallavi Dey Death case: সাগ্নিককে চিনি ১১ বছর ধরে! আর এক প্রাক্তন সৌমীর আত্মহত্যাতেও জড়িয়ে ঐন্দ্রিলা?

Last Updated:

Pallavi Dey Death case: সাগ্নিকের সঙ্গেই ঐন্দ্রিলা মুখোপাধ্যায়কেও দায়ী করছেন সৌমীর মা। সেই বিষয়ে পাল্টা কথা বলেছেন ঐন্দ্রিলাও।

সাগ্নিককে চিনি ১১ বছর ধরে! আর এক প্রাক্তন সৌমীর আত্মহত্যাতেও জড়িয়ে ঐন্দ্রিলা?
সাগ্নিককে চিনি ১১ বছর ধরে! আর এক প্রাক্তন সৌমীর আত্মহত্যাতেও জড়িয়ে ঐন্দ্রিলা?
#কলকাতা: পল্লবী দে মৃত্য়ুর ঘটনার পরতে পরতে যেন উঠে আসছে নতুন প্রশ্ন। পল্লবীর ঘটনায় রীতিমতো শিউরে উঠছে জগাছার বাসিন্দা সৌমী মণ্ডলের বাবা মা। ২০১৪ সালে আত্মঘাতী হয়েছিলেন সৌমী। পল্লবীর ঘটনায় অভিযুক্ত সাগ্নিক চক্রবর্তীই নাকি এক্ষেত্রেও দায়ী জানিয়েছেন সৌমীর মা। সৌমীও ছিলেন সাগ্নিকের এক প্রাক্তন প্রেমিকা।
সাগ্নিকের সঙ্গেই ঐন্দ্রিলা মুখোপাধ্যায়কেও দায়ী করছেন সৌমীর মা। সেই বিষয়ে পাল্টা কথা বলেছেন ঐন্দ্রিলাও। পল্লবীর ঘটনায় সাগ্নিকের সঙ্গে তাঁর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ঐন্দ্রিলা।
advertisement
সৌমীর মা ইলা মণ্ডল বলছেন, "সাগ্নিকই পুরোপুরি দায়ী ছিল। ও যে এত বড় ক্ষতি করতে পারে ভাবিনি। তখন আমায় কেউ সাহায্য করেনি। তাই ওর বিরুদ্ধে মামলা করতে পারিনি। ঐন্দ্রিলার সঙ্গে ওর অনেক দিনের সম্পর্ক। বাড়ির পাশেই থাকে। আমার মেয়ে মারা যাওয়ার আগেও ওকে সঙ্গে নিয়ে আমাদের বাড়ি এসেছিল সাগ্নিক।"
advertisement
ঐন্দ্রিলা একদিকে জানিয়েছিলেন, পল্লবীর মাধ্যমেই তিনি চেনেন সাগ্নিককে। কিন্তু সৌমীর মায়ের অভিযোগের পরে তিনি বলছেন, প্রায় ১১বছর ধরে সাগ্নিককে তিনি চেনেন। ঐন্দ্রিলা বলছেন, "সাগ্নিককে আমি বহু বছর ধরেই চিনি। ১১ বছর ধরে পরস্পরের পরিবারকে চিনি। সৌমী যেদিন আত্মঘাতী হয়, খবরটা পেয়ে আমায় সাগ্নিক নিয়ে যায়। আমি সৌমীকে চিনতাম না সরাসরি।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey Death case: সাগ্নিককে চিনি ১১ বছর ধরে! আর এক প্রাক্তন সৌমীর আত্মহত্যাতেও জড়িয়ে ঐন্দ্রিলা?
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement