advertisement

গোয়ার ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে সৌকর্য ঘোষালের ছবি, ‘পক্ষ্মীরাজের ডিম’ এবার বাংলার বাইরেও

Last Updated:

পক্ষ্মীরাজ ঘোড়ার গল্প কে না পড়েছি! কল্পনার জগতের এই ঘোড়া সাত সমুদ্র তেরো নদী পার করে আসত। তার পিঠে থাকতেন রাজপুত্র। যার জাদুকাঠির ছোঁয়ায় ঘুম ভাঙত কোনও বন্দিনী রাজকন্যার। পরিচালক সৌকর্য ঘোষালের ছবি ‘পক্ষীরাজের ডিম’ যেন সেসব স্মৃতির রেশ ধরিয়ে রাখে। তবে ঘোড়া নয়, এখানে মূল ছিল ডিম।

News18
News18
‘রোজ কত কী ঘটে যাহা-তাহা
এমন কেন সত্যি হয় না আহা…’
পক্ষ্মীরাজ ঘোড়ার গল্প কে না পড়েছি! কল্পনার জগতের এই ঘোড়া সাত সমুদ্র তেরো নদী পার করে আসত। তার পিঠে থাকতেন রাজপুত্র। যার জাদুকাঠির ছোঁয়ায় ঘুম ভাঙত কোনও বন্দিনী রাজকন্যার। পরিচালক সৌকর্য ঘোষালের ছবি ‘পক্ষীরাজের ডিম’ যেন সেসব স্মৃতির রেশ ধরিয়ে রাখে।
advertisement
তবে ঘোড়া নয়, এখানে মূল ছিল ডিম। সেই ছবিই এবার বাংলা ছাড়িয়ে গোয়ার পথে। চলতি বছর ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে, আর সেই অনুষ্ঠানে দেখানো হবে ‘পক্ষীরাজের ডিম’, ‘বড়বাবু’ আর ‘হাঁটি হাঁটি পা পা’।
advertisement
কী আছে  ‘পক্ষ্মীরাজের ডিম’ -এ আকাশগঞ্জের বাসিন্দা ঘোতন থাকে তার অ্যাডভোকেট দাদুর সঙ্গে। পড়াশোনায় সে মোটেই ভাল নয়, কিন্তু বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে। অঙ্কে ফেল করলে কি আর বিজ্ঞানী হওয়া যায়? এই প্রশ্ন ঘুরপাক খায় ঘোতনের মাথায়। তার ও তার বটব্যাল স্যরের টানাপড়েন ধরেই এগোতে থাকে গল্প। ‘পক্ষীরাজের ডিম’ -এর মুখ্যভূমিকায় ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। ছিলেন দুই খুদে শিল্পী। মহাব্রত বসু আর অনুমেঘা বন্দ্যোপাধ্যায়। ছবিটি মুক্তির পরে দর্শকদের মধ্যে খুব প্রশংসিত হয়েছিল। সেই মুকুটেই এবার আরও এক পালক।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোয়ার ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে সৌকর্য ঘোষালের ছবি, ‘পক্ষ্মীরাজের ডিম’ এবার বাংলার বাইরেও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement