Singer Nobel: ধর্ষণ মামলায় জামিন পাওয়ার পরও বেপরোয়া নোবেল, 'আবারও ভুল হতে পারে' চমকে দিয়ে বললেন গায়ক
- Published by:Pooja Basu
Last Updated:
এই ঘটনার পর নোবেলের কী কোনও অনুশোচনা হয়েছে? তিনি একেবারেই বেপরোয়া৷ অনুশোচনা তো দূরের কথা, নোবেল স্পষ্ট জানিয়ে দেন যে মানুষ মাত্রই ভুল হয়৷ এমনকী আগামিদিনে তাঁর এমন ভুল হতে পারে বলেও তিনি জানিয়েছেন৷ তবে তিনি তাঁর ভক্ত এবং শ্রোতাদের থেকে ক্ষমা চেয়ে নেন।
ঢাকা: ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশের গায়ক নোবেল৷ এবার প্রথম নয়, এর আগেও একাধিক নারীঘটিত কেলেঙ্কারি ঘটিয়ে খবরের শিরোনামে উঠে আসেন তিনি৷ বহুবার তাঁর বিরুদ্ধে উঠেছে অভিযোগ৷ তবে তারপরও তাঁর আচরণে কোনও বদল ঘটেনি৷ তাঁর বিরুদ্ধে এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। তাঁকে হাজতে রাখা হয়ে। মঙ্গলবার শর্ত সাপেক্ষে তাঁর জামিন হয়৷ বেরিয়ে আসতেই তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ এই ঘটনার পর নোবেলের কী কোনও অনুশোচনা হয়েছে? তিনি একেবারেই বেপরোয়া৷ অনুশোচনা তো দূরের কথা, নোবেল স্পষ্ট জানিয়ে দেন যে মানুষ মাত্রই ভুল হয়৷ এমনকী আগামিদিনে তাঁর এমন ভুল হতে পারে বলেও তিনি জানিয়েছেন৷ তবে তিনি তাঁর ভক্ত এবং শ্রোতাদের থেকে ক্ষমা চেয়ে নেন।
নোবেলকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে সোমবার দুপুরে গ্রেফতার করে পুলিশ। ডিএমপির ডেমরা থানার পরিদর্শক মুরাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়। মুরাদ হোসেন জানান, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্থার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে একটি ওয়ারেন্ট জারি হয়, সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
আরও পড়ুনArijit Singh: প্লে ব্যাক ছাড়ার পর আবার ‘নতুন বার্তা’ গায়কের! শ্রোতাদের যা বললেন অরিজিৎ সিং, পড়ুন
advertisement
এর আগেও অপহরণ এবং ধর্ষণ মামলায় তাঁকে গ্রেফতার করেছে ডেমরা থানা–পুলিশ। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাড়ি থেকে এক নারীকে উদ্ধার করা হয়। তিনি থানায় মামলা করেন। তার পরেই কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। তবে এই প্রথম নয়। অতীতেও মাদকাসক্তি, পরকীয়ার মতো একাধিক অভিযোগ এসেছে নোবেলের বিরুদ্ধে। আইনি জটিলতায়ও পড়েছেন গায়ক। এপার বাংলার ‘সারেগামাপা’-র হাত ধরে জনপ্রিয়তা পান নোবেল। ছবিতেও প্লেব্যাক করেন। এরপর ফের একই ঘটনা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2026 5:04 PM IST








