advertisement

রণবীর না আলিয়া, কার মতো দেখতে কাপুর পরিবারের নয়া অতিথি? ইঙ্গিত দিলেন ঠাকুমা নীতু

Last Updated:

শুধু তাই নয়। মা এবং সন্তান কেমন আছেন, তা-ও জানালেন নীতু। বললেন, দু'জনেই পুরোপুরি সুস্থ।

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাঁরা। রণবীর কাপুর এবং আলিয়া ভাট। নতুন ভূমিকায় উত্তরণ তাঁদের। কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন দুই তারকা। সুখবর পেয়েই নাতনির মুখ দেখতে হাসপাতালে ছুটেছিলেন ঠাকুমা নীতু কাপুর।
নাতনি এবং পুত্রবধূকে দেখে উচ্ছ্বসিত নীতু। হাসপাতাল থেকে বেরতেই পাপারাৎজির ভিড় ঘিরে ধরে তাঁকে। মা না বাবা? কার মতো দেখতে হয়েছে কাপুর পরিবারের লক্ষ্মীকে? প্রশ্ন ধেয়ে আসে নীতুর দিকে।
রণবীরের মায়ের উত্তর, "ও তো এখন খুবই ছোট। সবে জন্মেছে। ওকে কার মতো দেখতে, সেটা এখনই বলা মুশকিল। কিন্তু ও খুবই মিষ্টি।"
advertisement
advertisement
শুধু তাই নয়। মা এবং সন্তান কেমন আছেন, তা-ও জানালেন নীতু। বললেন, দু'জনেই পুরোপুরি সুস্থ। অতএব চিন্তামুক্ত কাপুর এবং ভাট পরিবারের সদস্যরা। দুই পরিবারেই আপাতত খুশির মরশুম।
advertisement
নীতু আরও বলেন, "রণবীর ও আলিয়ার জন্য আমি খুবই খুশি। আমাদের বংশ বাড়ুক। এবং এখন আমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত করতে হবে। একজন ঠাকুমার ভূমিকা। এটি একটি দুর্দান্ত অভিষেক হতে যাচ্ছে আমার জীবনে।"
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীর না আলিয়া, কার মতো দেখতে কাপুর পরিবারের নয়া অতিথি? ইঙ্গিত দিলেন ঠাকুমা নীতু
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement