advertisement

Road Accident: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! গুরুতর আহত হয়ে ICU-তে 'মাই নেম ইজ খান'- অভিনতা, শারীরিক অবস্থা সঙ্কটজনক

Last Updated:

Road Accident: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত 'মাই নেম ইজ খান'- অভিনতা৷ শনিবার সকালেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ এই মুহূর্তে বান্দ্রায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন পারভিন দাবাস৷

 গুরুতর আহত হয়ে  ICU-তে 'মাই নেম ইজ খান'- অভিনতা
গুরুতর আহত হয়ে ICU-তে 'মাই নেম ইজ খান'- অভিনতা
মুম্বই: বিনোদন দুনিয়ায় ফের খারাপ খবর৷ ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ‘মাই নেম ইজ খান’- অভিনতা৷ শনিবার সকালেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ এই মুহূর্তে বান্দ্রায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন পারভিন দাবাস৷ অভিনেতার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গেছে৷
অভিনেতার স্ত্রী প্রীতি জাঙ্গিয়ানি তাঁর সঙ্গেই রয়েছেন৷ প্রো পাঞ্জা লিগের বিবৃতিতে জানানো হয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৷ প্রো পাঞ্জা লিগের সহ-প্রতিষ্ঠাতা পারভিন দাবাস হাসপাতালে ভর্তি রয়েছেন৷ এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সঙ্কটজনক৷
advertisement
advertisement
শনিবার ভোরবেলায় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা৷ তবে কীভাবে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, তা এখনও সামনে আসেনি৷ তিনি এখন আইসিইউ-তে ভর্তি৷ এই কঠিন সময়ে অভিনেতা পারভিন এবং তাঁর প্রিয়জনদের জন্য গোপনীয়তার অনুরোধ করছি৷ আমরা পারভিনের দ্রুত আরোগ্য কামনা করছি৷
advertisement
অভিনেতার দুর্ঘটনার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছে৷ উল্লেখ্য, ‘মাই নেম ইজ খান’, ‘রাগিনী এমএমএস ২’, ‘খোসলা কা ঘোসলা’, ‘ শর্মাজী কি বেটি’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন৷ অভিনেতা ছাড়াও পারভিন দাবাস একজন প্রশিক্ষিত স্কুবা ড্রাইভার এবং ফোটোগ্রাফার৷ দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার অভিনেতার৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Road Accident: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! গুরুতর আহত হয়ে ICU-তে 'মাই নেম ইজ খান'- অভিনতা, শারীরিক অবস্থা সঙ্কটজনক
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement