advertisement

Mouni Roy: উন্মুক্ত বক্ষবিভাজিকা! মৌনিকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা, ভিডিও এখন ভাইরাল

Last Updated:

Mouni Roy: মৌনিকে এই ইভেন্টে দেখে যে কারও বার্বি পুতুলের কথা মনে হতেই পারে। ঠিক সে রকমই তন্বী তিনি, সাজেও ছিল বার্বির সিগনেচার ব্লাশ পিঙ্কের ছোঁয়া।

মৌনি
মৌনি
আপামর ভারতবাসীর কথা আপাতত তোলা থাক, শুধু বাঙালিকে নিয়েই যদি কথা বলতে হয়, স্বীকার করে নিতেই হবে যে মৌনি রায় তার বড় আদরের, বড় পছন্দের অভিনেত্রী। না হওয়ার কোনও কারণও নেই। সেই কবে থেকে একটা কাপুরের কিঁউকি সাস ভি কভি বহু থি ধারাবাহিকের সৌজন্যে সবার মনে জায়গা করে নিয়েছেন মৌনি। যত দিন গিয়েছে, সেই জায়গা আরও পোক্ত হয়েছে। সে সাজেই হোক কী অভিনয় দক্ষতায়। এই তো, সবে পেরিয়ে আসা দুর্গাপুজোয় যখন বড় বড় বিজ্ঢ়াপনের ব্যানারে মুখ ঢেকেছিল শহর, সেই সময়েও বিশেষ আলোচনার কারণ হয়ে উঠেছিলেন মৌনি কলকাতারই এক ফ্যাশন ব্র্যান্ডের আইকন হিসাবে।
এবার, সেই আলোচনা আরও জোরদার। কারণ মৌনির সাজ। সম্প্রতি সুন্দরী এই নায়িকাকে দেখা গিয়েছে মুম্বইয়ের এক ফ্যাশন ইভেন্টে। আর সেখানেই তাঁকে দেখে চমকে উঠেছেন সকলে। বয়স যেন দিন দিন কমেই চলেছে মৌনির। সেই সঙ্গে ত্বক হয়ে উঠছে মোমের মতো নিখুঁত মসৃণ।
advertisement
advertisement
মৌনিকে এই ইভেন্টে দেখে যে কারও বার্বি পুতুলের কথা মনে হতেই পারে। ঠিক সে রকমই তন্বী তিনি, সাজেও ছিল বার্বির সিগনেচার ব্লাশ পিঙ্কের ছোঁয়া। কর্সেট স্টাইল বডি-হাগিং টপ আর ট্যুলে স্কার্টেও সেই রঙ, প্রসাধনেও গোলাপির ছোঁয়া। উন্মুক্ত বক্ষবিভাজিকায় ঠিক যেন তাঁর চাঁদের আলো, মনে হতেই পারে রং নিজে লজ্জায় গোলাপি হয়েছে মৌনির সাজে।
advertisement
advertisement
এই সাজে চুল খোলা রেখে মায়াজাল নিবিড় করেছেন মৌনি। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে বরাবরই কথা হয়, ফলে, তিনি জানেন কোন সাজে ছড়িয়ে দেওয়া যায় উষ্ণতা, পোশাক এবং আনুষঙ্গিক নিয়ে পুরোপুরি আত্মপ্রত্যয়ী তিনি। পাশাপাশি, অভিনয়ে দক্ষতার কথাও না বললেই নয়।
এদিক থেকেও যত দিন যাচ্ছে, আরও বেশি করে পরিণত হয়ে উঠছেন তিনি। ব্রহ্মাস্ত্র, সুলতান অফ দিল্লিতে এত দিন ধরে যেমন অভিনয় করেছেন, তার সীমা নিজেই ভেঙেছেন মৌনি। কিন্তু দর্প তাঁর নেই এতটুকুও, বলছেন পরিচালকরা সুযোগ না দিলে এই প্রতিভা প্রদর্শনের সুযোগ ছিল না।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mouni Roy: উন্মুক্ত বক্ষবিভাজিকা! মৌনিকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা, ভিডিও এখন ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement