advertisement

মনামী ঘোষের বিয়ে !

Last Updated:
#কলকাতা: টলিউডে এখন বিয়ের মরসুম। এই তো গত বছর সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী রিয়া সেন ৷ আর মাত্র দশদিন আগে রাজ-শুভশ্রীর এলাহি বিয়ের সাক্ষী থেকেছে গোটা টলিউড ৷ এ বার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের ‘কিউটি পাই’ মনামী ঘোষ ৷ জোর জল্পনা সোশ্যাল মিডিয়ায় ৷
পরণে ঘিয়ে জমি আর লাল পাড়ের জমকালো বেনারসী ৷ এক গা গয়না ৷ কপালে নিখুঁত চন্দন ৷ খোপায় জুঁইয়ের মালা ৷ আর মাথায় শোলার মুকুট ৷ এক্কেবারে কনের সাজে হাজির মনামী ঘোষ ৷ এই ছবিই এই মুহূর্তে ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে ৷ যা নিয়েই তৈরি হয়েছে জল্পনা ৷ তবে কি চুপিসারে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী ! এই প্রশ্নেই নেটিজেনরা ভরিয়ে তুলেছেন মনামীর ইনস্টাগ্রাম পেজ ৷
advertisement
আসুন জেনে নেওয়া যাক আসল ঘটনাটা ঠিক কী
advertisement

Shooting....#paramar biye

A post shared by momisⓂ️ (@monami_ghosh) on

advertisement
মনামী ঘোষের সেই পোস্ট ৷
সাত পাকে বাঁধা পড়েছেন এই টলি ডিভা ৷ তবে রিয়েল লাইফে নয় ৷ রিল লাইফে ৷ আরও একবার রিল লাইফে বিয়ে সারতে চলেছেন মনামী ঘোষ ৷ আসলে ‘কালার্স বাংলা’য় দেড় ঘণ্টার একটি বিশেষ এপিসোড শ্যুট হচ্ছে ৷ যেখানে অংশ নেবেন ‘শুভদৃষ্টি’, ‘রেশম ঝাঁপি’ এবং ‘আলোয় ভুবন ভরা’ ধারাবাহিকের কলা-কুশলীরা ৷ আর এই দেড় ঘণ্টার বিশেষ এপিসোডের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মনামী ৷ যেখানে মনামীর চরিত্রটির বিয়ের অনুষ্ঠানের একটি প্লট দেখানো হবে ৷ আর সেই বিয়ে নিয়ে তৈরি হবে নানান জটিলতা ৷ যার জট কাটিয়ে মনামীর চরিত্রটিকে বের করে নিয়ে আসতে সাহায্য করবেন ওই তিন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা ৷  সম্প্রতি সেই এপিসোডের প্রোমো শ্যুট হয়ে গেল ৷ আর তার লুকই সামনে এসেছে ৷ আগামিকাল থেকেই শুরু হতে চলেছে ওই বিশেষ এপিসোডের শ্যুটিং ৷
advertisement
এ প্রসঙ্গে বলতে গিয়ে মনামী বলেন, ‘‘সেই ৯৯ সাল থেকে টেলিভিশনে লিড করছি। এখনও পর্যন্ত কমপক্ষে ৮৭টা বিয়ে করেছি। আমার একঘেয়ে লাগে না। আর এর সঙ্গে ছবিও করেছি।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মনামী ঘোষের বিয়ে !
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement