advertisement

Pallavi Dey Death: পল্লবীর চলে যাওয়ার পর এ বার ‘মন মানে না’ ধারাবাহিকে কী হবে?

Last Updated:

Pallavi Dey Death: ‘মন মানে না’ ধারাবাহিকে পল্লবীর বিপরীতে রুদ্রর ভূমিকায় অভিনয় করেছেন সাম ভট্টাচার্য৷ রুদ্র-গৌরীর প্রেমের রসায়নের ফাঁকে ধারাবাহিকের অন্যতম আকর্ষণ অঞ্জনা বসু অভিনীত ‘বড়মা’ চরিত্রটি৷

তাঁর অকস্মাৎ চলে যাওয়ায় শোকস্তব্ধ ইউনিটের বাকি কুশীলবরা
তাঁর অকস্মাৎ চলে যাওয়ায় শোকস্তব্ধ ইউনিটের বাকি কুশীলবরা
কলকাতা : দিব্যি চলছিল শ্যুটিং ৷ অভিনয়ের পাশাপাশি সেটের পরিবেশও জমিয়ে রাখতেন পল্লবী ৷ ‘মন মানে না’ ধারাবাহিকের গৌরী ৷ কালার্স বাংলা চ্যানেলে এই ধারাবাহিকেই অভিনয় করছিলেন তিনি ৷ তাঁর অকস্মাৎ চলে যাওয়ায় শোকস্তব্ধ ইউনিটের বাকি কুশীলবরা ৷ তাঁরা বুঝতে পারছেন কিছুই আর আগের মতো নেই ৷ কিন্তু ‘দ্য শো মাস্ট গো অন’-তাই শ্যুটিং চালাতেই হবে ৷
শ্যুটিং চলছে বলেই উঠছে প্রশ্ন ৷ তাহলে পল্লবীর বদলে কোন অভিনেত্রী এ বার অভিনয় করবেন ‘গৌরী’-র ভূমিকায় ? এই কৌতূহল ঘোরাফরা করেছে সকলের মনেই ৷ তবে ইতিমধ্যেই জানা গিয়েছে এই ধারাবাহিক শেষ হতে চলেছে খুব শীঘ্রই তার জায়গায় আসছে অন্য ধারাবাহিক৷ সে বিষয়েও ঘোষণা হয়ে গিয়েছে৷
চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন পল্লবী যতটা শ্যুটিং করেছেন, তাতে বুধবার অবধি ধারাবাহিকের পর্ব সম্প্রচারিত হয়েছে৷ তার পর চিত্রনাট্যে থাকছে গৌরীর অকস্মাৎ মৃত্যু৷ অর্থাৎ গৌরীর চরিত্রে ধারাবাহিকের শেষ অবধি দেখা যাবে পল্লবীকেই৷ ২০ মে এই ধারাবাহিকের শ্যুটিংপর্বও শেষ হবে বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন : এই পুরুষশিল্পীই প্রায় ৭ দশক পর ‘অপরাজিত’-তে ফিরিয়ে আনলেন ইন্দিরঠাকরুণকে
‘মন মানে না’ ধারাবাহিকে পল্লবীর বিপরীতে রুদ্রর ভূমিকায় অভিনয় করেছেন সাম ভট্টাচার্য৷ রুদ্র-গৌরীর প্রেমের রসায়নের ফাঁকে ধারাবাহিকের অন্যতম আকর্ষণ অঞ্জনা বসু অভিনীত ‘বড়মা’ চরিত্রটি৷ জনপ্রিয় মরাঠি ছবি ‘জীভ জলা ইয়েড়া পিসা’-ছায়ায় তৈরি এই ধারাবাহিক এগোচ্ছিল আকন্দপুরের এক শিক্ষিতা তরুণী ও স্বল্প শিক্ষিত তরুণের সম্পর্কের বুননে৷ এই ধারাবাহিকের আর এক অভিনেতা ভরত কল রবিবার একটি ছবি পোস্ট করেছিলেন পল্লবীর স্মৃতিতে৷ ক্যাপশনে ভরত লিখেছিলেন, ‘‘আমরা সবসময় তোমাকে মিস করব৷ ভাল থাকো৷ নিশ্চয়ই আবার আমাদের দেখা হবে৷ অনেক ভালবাসা...আজ আমার গৌরী চলে গেল৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : অতীতে একাধিক সম্পর্ক, প্রেম থিতু হতে পারতেন না পল্লবী, বলেন তাঁর মা
এর আগে ‘আমি সিরাজের বেগম’, ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকে অভিনয় করেও যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন পল্লবী৷ তাঁর মতো প্রতিভাবান অভিনেত্রীর আকস্মিক প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগী তথা বাংলা ধরাবাহিকের দর্শকরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey Death: পল্লবীর চলে যাওয়ার পর এ বার ‘মন মানে না’ ধারাবাহিকে কী হবে?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement