advertisement

চোখের সামনে এ কী কাণ্ড! রিক্সায় বসে দেব, তিনচাকা টেনে নিয়ে গেলেন মিঠুন

Last Updated:

ঘটনাটি বাংলায় ঘটেনি। সুদূর বেনারস। কিন্তু মিঠুনের জনপ্রিয়তা তো গোটা ভারতে ছড়িয়ে। দেবও যথেষ্ট বিখ্যাত। উত্তরপ্রদেশের মানুষও বাংলার দুই তারকাকে দেখতে জড়ো হয়েছেন।

#বেনারস: রিক্সায় বসে রয়েছেন সুপারস্টার দেব। মুখে হাসি। মাঝে মধ্যে মুখ লুকিয়ে হাসছেন। তাঁর কোলে ভারী ব্যাগ। পায়ের কাছে আরও একটি স্যুটকেস। তিনচাকা টেনে নিয়ে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী এবং সেই রিক্সার চালক।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ঢালু জায়গা দিয়ে রিক্সা টানতে কষ্ট হওয়ায় মিঠুন নেমে পড়ে চালককে সাহায্য করছেন। চারদিকে এই দৃশ্য় দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
advertisement
ঘটনাটি বাংলায় ঘটেনি। সুদূর বেনারস। কিন্তু মিঠুনের জনপ্রিয়তা তো গোটা ভারতে ছড়িয়ে। দেবও যথেষ্ট বিখ্যাত। উত্তরপ্রদেশের মানুষও বাংলার দুই তারকাকে দেখতে জড়ো হয়েছেন।
advertisement
advertisement
আসলে এই দৃশ্যের নেপথ্য কারণ 'প্রজাপতি' ছবিটি। এই ছবিতে মিঠুন এবং দেব কে বাবা এবং ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন অভিজিৎ সেন। দেব এবং মিঠুন ছাড়াও রয়েছেন মমতাশঙ্কর এবং ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। দীর্ঘ ৪৬ বছর পর ফের একবার পর্দায় ফিরছেন মিঠুন-মমতা।
advertisement
বেশ কয়েক দিন বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও বেনারসের রাস্তায় তাঁদের রিক্সা চড়তে দেখা গিয়েছে, আবার কখনও রাস্তার ধারে দাঁড়িয়ে লস্যি খেতে দেখা গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চোখের সামনে এ কী কাণ্ড! রিক্সায় বসে দেব, তিনচাকা টেনে নিয়ে গেলেন মিঠুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement