advertisement

Ghooskhor Pandat: ‘ঘুষখোর পণ্ডত’ ঘিরে বাড়ছে বিতর্কের আঁচ! মনোজের আগামী সিরিজের ঝলক ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিল কেন্দ্র

Last Updated:

Ghooskhor Pandat: নামের জেরেই ঘোর আইনি বিপাকে মনোজ বাজপেয়ীর সিনেমা। এবার বিতর্কের মাঝেই কেন্দ্রের পক্ষ থেকে ওটিটি প্ল্যাটফর্মকে ছবির প্রচার ঝলক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

‘ঘুষখোর পণ্ডত’ ঘিরে বাড়ছে বিতর্কের আঁচ! মনোজের আগামী সিরিজের ঝলক ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিল কেন্দ্র
‘ঘুষখোর পণ্ডত’ ঘিরে বাড়ছে বিতর্কের আঁচ! মনোজের আগামী সিরিজের ঝলক ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিল কেন্দ্র
মুম্বই: মনোজ বাজপেয়ীর আগামী ছবি ‘ঘুষখোর পণ্ডত’ ঘিরে উত্তপ্ত রাজনৈতিক মহল৷ ইতিমধ্যেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে ওই সিনেমাকে নিয়ে দায়ের করা হয়েছে এফআইআর৷ নামের জেরেই ঘোর আইনি বিপাকে মনোজ বাজপেয়ীর সিনেমা। এবার বিতর্কের মাঝেই কেন্দ্রের তরফে ওটিটি প্ল্যাটফর্মকে ছবির প্রচার ঝলক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা মনোজ বাজপেয়ী অভিনীত এই সিরিজের৷ তবে ছবির ট্রেলার সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্কের ঝড়৷ সিরিজের শিরোনাম নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। “ঘুষখোর” শব্দের সঙ্গে “পণ্ডত (পণ্ডিত শব্দের কথ্য রূপ)” যুক্ত করায় বহু সংগঠন ও ব্যক্তি অভিযোগ করেন এর বিরুদ্ধে৷
advertisement
advertisement
এরপরেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে ওই সিনেমার বিরুদ্ধে৷ সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে বিষয়টি দ্রুত আইনি পর্যায়েও পৌঁছায়। নেটফ্লিক্স ও নির্মাতাদের লিগ্যাল নোটিস পাঠানো হয়, ভোপাল-সহ একাধিক শহরে প্রতিবাদ হয় এবং বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়। দিল্লি হাই কোর্টে দায়ের একটি রিট পিটিশনে সিরিজটির মুক্তি স্থগিত করার আবেদন জানানো হয়েছে।
advertisement
এই সিরিজের বিরুদ্ধেই জাতিগত পরিচয়কে অপমান ও সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার অভিযোগে লখনউতে মামলা দায়ের করার নির্দেশ দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ আসন্ন এই সিনেমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থারও হুশিয়ারি দিয়েছেন তিনি৷ তাঁর নির্দেশেই লখনউয়ের হজরতগঞ্জ থানায় সিরিজটির নির্মাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়েছে।
advertisement
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিনেমার ট্রেলার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই ধর্মীয় ভাবাবেগে আঘাত নিয়ে তীব্র আপত্তি দেখা ওঠে৷ অভিযোগ, ওই কনটেন্টে ধর্মীয় ও জাতিগত অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
advertisement
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে হজরতগঞ্জ থানার SHO বিক্রম সিং এই FIR নথিভুক্ত করেন। পুলিশ জানিয়েছে, ট্রেলারে জাতিভিত্তিক অবমাননাকর ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ উঠেছে, যা জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সম্ভাব্য অশান্তি এড়াতে ছবির পরিচালক-সহ প্রোডাকশন টিমের একাধিক সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ghooskhor Pandat: ‘ঘুষখোর পণ্ডত’ ঘিরে বাড়ছে বিতর্কের আঁচ! মনোজের আগামী সিরিজের ঝলক ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিল কেন্দ্র
Next Article
advertisement
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা, জেনে নিন
ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ! আবার কি ফিরবে শীত? কতটা নামতে পারে তাপমাত্রা
  • ফেব্রুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড !

  • আবার কি ফিরবে শীত?

  • কতটা নামতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement