advertisement

‘ঘুষখোর পণ্ডত’ ঘিরে বিতর্ক তুঙ্গে! এবার যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজের আসন্ন সিরিজের বিরুদ্ধে FIR দায়ের

Last Updated:

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে অভিনেতা মনোজ বাজপেয়ীর ওয়েব সিরিজের এফআইআর দায়ের

‘ঘুষখোর পণ্ডত’ ঘিরে বিতর্ক তুঙ্গে! এবার যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজের আসন্ন সিরিজের বিরুদ্ধে FIR দায়ের
‘ঘুষখোর পণ্ডত’ ঘিরে বিতর্ক তুঙ্গে! এবার যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজের আসন্ন সিরিজের বিরুদ্ধে FIR দায়ের
লখনউ: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে অভিনেতা মনোজ বাজপেয়ীর ওয়েব সিরিজের এফআইআর দায়ের৷ নেটফ্লিক্সে মুক্তি পাবে মনোজের আগামী ওয়েব সিরিজ ‘ঘুষখোর পণ্ডত’৷ এই সিরিজের বিরুদ্ধেই জাতিগত পরিচয়কে অপমান ও সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করার অভিযোগে লখনউতে মামলা দায়ের করার নির্দেশ দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ আসন্ন এই ওয়েব সিরিজের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থারও হুশিয়ারি দিয়েছেন তিনি৷ তাঁর নির্দেশেই লখনউয়ের হজরতগঞ্জ থানায় সিরিজটির নির্মাতা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়েছে।
উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিরিজটির ট্রেলার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই ধর্মীয় ভাবাবেগে আঘাত নিয়ে তীব্র আপত্তি দেখা ওঠে৷ অভিযোগ, ওই কনটেন্টে ধর্মীয় ও জাতিগত অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে হজরতগঞ্জ থানার SHO বিক্রম সিং এই FIR নথিভুক্ত করেন। পুলিশ জানিয়েছে, ট্রেলারে জাতিভিত্তিক অবমাননাকর ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ উঠেছে, যা জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সম্ভাব্য অশান্তি এড়াতে সিরিজের পরিচালক-সহ প্রোডাকশন টিমের একাধিক সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
advertisement
advertisement
নেটফ্লিক্সের ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্টে চলতি মাসের শুরুতে ‘ঘুষখোর পণ্ডত’-এর টিজার প্রকাশিত হয়। সিরিজের শিরোনাম নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। “ঘুষখোর” শব্দের সঙ্গে “পণ্ডত (পণ্ডিত শব্দের কথ্য রূপ)” যুক্ত করায় বহু সংগঠন ও ব্যক্তি অভিযোগ করেন এর বিরুদ্ধে৷ এরপরেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে ওই সিরিজের বিরুদ্ধে৷ সোশ্যাল মিডিয়ার গণ্ডি পেরিয়ে বিষয়টি দ্রুত আইনি পর্যায়েও পৌঁছায়। নেটফ্লিক্স ও নির্মাতাদের লিগ্যাল নোটিস পাঠানো হয়, ভোপাল-সহ একাধিক শহরে প্রতিবাদ হয় এবং বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়। দিল্লি হাই কোর্টে দায়ের একটি রিট পিটিশনে সিরিজটির মুক্তি স্থগিত করার আবেদন জানানো হয়েছে।
advertisement
রীতেশ শাহ পরিচালিত এবং নীরজ পাণ্ডের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লেখা এই সিরিজে মনোজ বাজপেয়ী অভিনয় করেছেন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার অজয় দীক্ষিত-এর চরিত্রে, যার ডাকনাম ‘পণ্ডত’। দিল্লির পটভূমিতে তৈরি এই থ্রিলারে দুর্নীতি, ক্ষমতার লড়াই ও ষড়যন্ত্রের কাহিনি তুলে ধরা হয়েছে। অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন নুশরাত ভারুচা, সাকিব সেলিম, অক্ষয় ওবেরয় ও দিব্যা দত্ত। তবে নির্মাতাদের সমর্থকদের দাবি, ‘পণ্ডিত’ এখানে একটি কাল্পনিক চরিত্রের ডাকনাম, কোনও সম্প্রদায়কে লক্ষ্য করে নয়। তাঁদের আরও যুক্তি, সিরিজের সঙ্গে যুক্ত একাধিক মুখ্য শিল্পী ও নির্মাতা নিজেও ব্রাহ্মণ সম্প্রদায়ের।
advertisement
এদিকে সোশ্যাল মিডিয়ায় নেটফ্লিক্স ইন্ডিয়া বয়কট করার ডাক আরও জোরালো হয়েছে। কাস্ট রিপ্রেজেন্টেশন নিয়ে প্রশ্ন তুলছেন বহু ব্যবহারকারী। যদিও এখনও পর্যন্ত নেটফ্লিক্স বা প্রোডাকশন টিমের পক্ষ থেকে FIR, আদালতের মামলা বা বিতর্ক নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ঘুষখোর পণ্ডত’ ঘিরে বিতর্ক তুঙ্গে! এবার যোগী আদিত্যনাথের নির্দেশে মনোজের আসন্ন সিরিজের বিরুদ্ধে FIR দায়ের
Next Article
advertisement
Upper Primary: ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে থমকে উচ্চ প্রাথমিকের নিয়োগ! ১২৪১ জন প্রার্থী এখনও অনিশ্চয়তায়
  • ম্যাচিং ভ্যাকেন্সির অভাবে উচ্চ প্রাথমিকের ১২৪১ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া এখনও থমকে রয়েছে.

  • আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দফতর ও এসএসসি’র সমন্বয়হীনতায় শেষ ধাপের কাউন্সেলিং আটকে আছে.

  • ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারির শুনানির আগে সমাধান হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় চাকরিপ্রার্থীরা.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement