advertisement

Lucky Ali: "সুন্দর এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হব...", কেন এমন লিখলেন সংগীতশিল্পী লাকি আলি? পোস্ট ঘিরে উত্তাল নেটদুনিয়া

Last Updated:

Lucky Ali: লাকির লেখায় ফুটে ওঠে অভিমান। লেখেন, ”আগেও বলেছি, আবারও বলছি...

লাকি আলির পোস্টে চাঞ্চল্য
লাকি আলির পোস্টে চাঞ্চল্য
শিল্পীর অভিযোগ, তাঁদের পৈতৃক জমি জবরদখল করা হয়েছে। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। ২০০২ সাল থেকেই ওই জমি পুনরুদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে ক্ষোভ উগরে দিয়ে লাকি জানিয়েছেন, এই পরিস্থিতিতে এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবেন তিনি।
advertisement
advertisement
লাকির লেখায় ফুটে ওঠে অভিমান। লেখেন, ”আগেও বলেছি, আবারও বলছি। যদি আমাদের সরকার জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, যারা আমাদের ১০০ একরের বেশি জমি ও আমার বাবার কৃষিজমি বেদখল করে রেখেছে, তাহলে আমি দেশ ছাড়তে বাধ্য হব।” তাঁর দাবি, প্রচুর অর্থ খরচ করে এবং ভুয়ো সাক্ষীর সাহায্যে বিচারব্যবস্থাকেও প্রভাবিত করে ফেলেছে ওই মাফিয়ারা। পাশাপাশি দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিকদেরও কাঠগড়ায় তুলেছেন তিনি।
advertisement
আরও পড়ুন : সাবধান! এই লক্ষণগুলি নেই তো? আপনার ব্লাড সুগারের ঝুঁকি কিন্তু বাড়ছে! কী খাবেন, কী খাবেন না জানুন
স্বাভাবিক ভাবেই এমন পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছেন, বিষয়টি সংসদে উত্থাপন করতে। কেউ কেউ বলেছেন তার আগেই ঘটনা স্থানীয় প্রশাসনের দৃষ্টিতে আনতে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lucky Ali: "সুন্দর এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হব...", কেন এমন লিখলেন সংগীতশিল্পী লাকি আলি? পোস্ট ঘিরে উত্তাল নেটদুনিয়া
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement