advertisement

Sonar Kella Sequel: 'সোনার কেল্লা'র সিক্যুয়েলে ফেলুদা মৃত না জীবিত? কী বললেন পরিচালক 'মুকুল'

Last Updated:

Sonar Kella Sequel: গিয়ে শ্যুটিং হবে, তাই শীত আসার অপেক্ষায় সকলে। কুশল জানালেন, প্রয়োজনে আসল ছবিটির কিছু ফুটেজ ব্যবহার করা হতে পারে সত্যজিৎকে শ্রদ্ধা জানানোর জন্য।

#কলকাতা: মুকুল আবার সোনার কেল্লা দেখতে চলল। সঙ্গে নিল তার ছেলেকে। শুনে অবাক লাগছে তো? কিন্তু সত্যিই অনেকগুলি বছর পেরিয়ে গিয়েছে। মুকুলও তো প্রৌঢ় হয়েছে। তারও পরিবার রয়েছে। তা বলে কি সোনার কেল্লার কথা তার মনে পড়ে না? জাতিস্বর তো সে। 'দুষ্টু লোক'-এর জ্বালায় কি সে পূর্ব জন্মের কথা ভুলে যাবে? না ভোলেনি। তাই ফিরে যাচ্ছে জয়সলমীরে। সোনার কেল্লা দেখতে। আর সেই ঘটনাকে ক্যামেরাবন্দি করছে মুকুল নিজেই।
সেই ছোট্ট মুকুল তো আজকের টলিউডের বিখ্যাত অভিনেতা কুশল চক্রবর্তী। ১৯৭৪ সালের সত্যজিৎ রায়ের ছবি 'সোনার কেল্লা'র সিক্যুয়েলের পরিচালনা করবেন তিনি। যেখানে ৪৮ বছর পর নিজেই আবার মুকুলের জুতোয় পা গলাবেন। সঙ্গে থাকবে তাঁর ছেলে। কিন্তু কুশলের ছেলের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা এখনও স্থির হয়নি বলে জানালেন খোদ 'মুকুল'।
advertisement
কুশল নিউজ১৮ বাংলাকে বললেন, ''বাবুদার (সন্দীপ রায়, সত্যজিতের পুত্র) সঙ্গে কথা হয়ে গিয়েছে। তিনি মৌখিক অনুমতি দিয়ে দিয়েছেন। আমি বলেছিলাম, এটা ফেলুদার গল্প নয়। ফেলুদা থকবে না এখানে। এটা মুকুল, মুকুলের ছেলে, এবং আরও কিছু চরিত্রকে নিয়ে গল্পের বুনন। একাধিক প্রযোজকের সঙ্গে কথাবার্তা চলছে। দেখা যাক, কাদের সঙ্গে পাকা কথা হয়।'' পর্দার মুকুলকে প্রশ্ন করা হয়, এই বিষয়বস্তুর কথা মাথায় এল কী ভাবে তাঁর? কুশলের উত্তর, ''২০১৬ সালে জয়সলমীরে শ্যুটিং করতে গিয়েছিলাম। ওখানে বসে হুট করে মাথায় এল এ রকম কিছু একটা তো করা যেতে পারে। নস্টালজিয়া থাকবে, 'সোনার কেল্লা'র স্বাদ পাবেন দর্শক। ওই যাত্রা থাকবে।''
advertisement
advertisement
এতগুলো বছর পেরিয়ে গিয়েছে, তবে কি ফেলুদা এত দিনে মৃত নাকি জীবিত? কুশলের উত্তর, ''সেটা জানা যাবে না। ফেলুদার উল্লেখ থাকবে বটে। কিন্তু বাকিটা জানা যাবে না।''
এই ছবির শেষে থাকবে বড় চমক। আসল 'সোনার কেল্লা' থেকে কেবল মুকুলের চরিত্র থাকছে না। থাকবে আরও এক চরিত্র। কিন্তু কোন চরিত্র? তোপসে, লালমোহন গঙ্গোপাধ্যায়, ডক্টর হাজরা নাকি মন্দার বোস অতবা সিধু জ্যাঠা? রহস্যের উদঘাটন হবে ছবি মুক্তির পর। আপাতত সেই রহস্য আরও ঘনীভূত হোক, এমনটাই চাইছেন পরিচালক কুশল।
advertisement
ছবিটির শ্যুটিং শুরু হবে বছরের শেষে। রাজস্থানে গিয়ে শ্যুটিং হবে, তাই শীত আসার অপেক্ষায় সকলে। কুশল জানালেন, প্রয়োজনে আসল ছবিটির কিছু ফুটেজ ব্যবহার করা হতে পারে সত্যজিৎকে শ্রদ্ধা জানানোর জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonar Kella Sequel: 'সোনার কেল্লা'র সিক্যুয়েলে ফেলুদা মৃত না জীবিত? কী বললেন পরিচালক 'মুকুল'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement