advertisement

Aparna and Konkona: ‘দ্য রেপিস্ট’-এ মা মেয়ের যুগলবন্দি দেখার অপেক্ষায় দর্শক

Last Updated:

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীকে দেখা যাবে ‘দ্য রেপিস্ট’ ছবিতে ৷ অপর্ণার পরিচালনায় এই ছবির মূল বার্তা, কীভাবে সমাজই জন্ম দেয় ধর্ষকদের ৷

মুম্বই : এ বার অপর্ণা সেনের হিন্দি ছবিতে অভিনয় করেছেন কঙ্কণা ৷ দু বার জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীকে দেখা যাবে ‘দ্য রেপিস্ট’ ছবিতে ৷ অপর্ণার পরিচালনায় এই ছবির মূল বার্তা, কীভাবে সমাজই জন্ম দেয় ধর্ষকদের ৷ তুলে ধরা হবে একজন ধর্ষিতার যন্ত্রণা ৷ দেখানো হবে কীভাবে তিনি পারিপার্শ্বিকের মুখোমুখি হন ৷
অপর্ণা পরিচালিত শেষ বাংলা ছবি ‘ঘরে বাইরে আজ’ মুক্তি পেয়েছিল দু বছর আগে ৷ তার পর আবার পরিচালকের কুর্সিতে দেখা যাবে তাঁকে ৷ ৯ বার জাতীয় পুরস্কার জয়ী অপর্ণার এই ছবিতে নায়িকা কঙ্কণাই ৷ বাকি কুশীলবদের মধ্যে অন্যতম অর্জুন রামপাল এবং তন্ময় ধানানিয়া ৷ শুটিংয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অপর্ণাকে ধন্যবাদ জানিয়েছেন অর্জুন রামপাল ৷
advertisement
ছবির তিন প্রধান চরিত্র একটি অপরাধকে কেন্দ্র করে বাঁধা থাকবে একই সুতোয় ৷ ঘুরেফিরে তার কাছাকাছি আসবে ৷ অপ্রিয় সত্য ঘরে হানা দিলে কীভাবে একজনের আদর্শ চুরমার হয়ে যায়, ছবির অন্যতম প্রতিপাদ্য সেটাও ৷ ‘দ্য রেপিস্ট’-এ মা মেয়ের যুগলবন্দি দেখার অপেক্ষায় দর্শক  ৷
advertisement
এর আগে কঙ্কণাকে দেখা গিয়েছে সীমা পহওয়ার ছবি ‘রামপ্রসাদ কি তেহরভি’ ছবিতে ৷ ছবিতে কঙ্কণার সঙ্গে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, বিনয় পাঠক এবং সুপ্রিয়া পাঠক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparna and Konkona: ‘দ্য রেপিস্ট’-এ মা মেয়ের যুগলবন্দি দেখার অপেক্ষায় দর্শক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement