advertisement

Kata Kuti 2: টানটান থ্রিলার, রহস্যে ভরপুর ! আসছে রাজা চন্দর ‘কাটাকুটি ২’, লঞ্চ হল সিরিজের পোস্টার ও টিজার

Last Updated:

‘কাটাকুটি ২’ একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যা ট্রমা বা মানসিক আঘাতের চক্র, বিচার ব্যবস্থার ব্যর্থতা এবং একজন বাবার কলঙ্কমুক্ত হওয়ার মরিয়া লড়াইয়ের গল্প বলে ।

আসছে রাজা চন্দর ‘কাটাকুটি ২’
আসছে রাজা চন্দর ‘কাটাকুটি ২’
কলকাতা: বাংলা সিনেমার সিক্যুয়েল তৈরি হয় প্রায়ই। ওয়েব সিরিজও বাদ যায় না। আর প্রথম সিজন যদি দর্শকের পছন্দ হয়, তা হলে দ্বিতীয় সিজনের অপেক্ষা তো থাকবেই। রাজা চন্দ পরিচালিত ‘কাটাকুটি’ পছন্দ করেছিলেন দর্শক। এ বার আসতে চলেছে ‘কাটাকুটি ২’। একেবারে মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিরিজ। পরিচালক আগেই আভাস দিয়েছিলেন, সিক্যুয়েলে বদলে যাবে গত সিজনের মুখেরা। সম্প্রতি হয়ে গেল সিরিজের পোস্টার লঞ্চ ৷ প্রকাশ পেল টিজারও ৷
‘কাটাকুটি ২’ একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যা ট্রমা বা মানসিক আঘাতের চক্র, বিচার ব্যবস্থার ব্যর্থতা এবং একজন বাবার কলঙ্কমুক্ত হওয়ার মরিয়া লড়াইয়ের গল্প বলে ।
advertisement
advertisement
গল্পের শুরু হয় সমীর মণ্ডলের জেলমুক্তি দিয়ে, যিনি একজন ছাত্রী নন্দিনী গুপ্তকে খুনের অভিযোগে দীর্ঘ সাত বছর জেল খেটেছেন । আদালত সাক্ষ্যপ্রমাণের অভাবে তাঁকে মুক্তি দিলেও সমাজ এবং তাঁর নিজের পরিবার তাঁকে গ্রহণ করতে অস্বীকার করে । সমীরের স্ত্রী সুষমা এখন সমীরেরই বন্ধু অশোকের বিবাহিতা স্ত্রী, এবং সমীরের মেয়ে তুলি এখন অশোককেই নিজের বাবা বলে জানে ।
advertisement
সাংবাদিক রাকা ও তাঁর সহকর্মী টিনটিন, সমীরের নির্দোষিতায় বিশ্বাস করেন এবং একটি সমান্তরাল তদন্ত শুরু করেন । তাঁরা সুন্দরবনের হাজিডিঙ্গা গ্রামের বিন্তি নামক এক কিশোরীর পুরনো খুনের মামলার সন্ধান পান, যার সঙ্গে নন্দিনী খুনের অদ্ভুত মিল রয়েছে । দুই শিকারই ছিল বাঁ-হাতি শিল্পী এবং তাঁরা পায়ে রুপোর মল পরত ।
advertisement
তদন্তের সূত্র ধরে উঠে আসে ধ্রুবজ্যোতি মিত্র ওরফে ‘রঙিন’-এর নাম । ধ্রুব একজন আর্ট টিচার, যাঁর শৈশব কেটেছে বুল্টি নামক এক মহিলার হাতে চরম নির্যাতনের মধ্যে । সেই পুরনো ট্রমা থেকেই ধ্রুব সেইসব তরুণী শিল্পীদের টার্গেট করে, যাদের মধ্যে সে বুল্টির ছায়া দেখতে পায় ।
advertisement
‘কাটাকুটি’র প্রথম সিজ়নে অভিনয় করেছিলেন সৌরভ দাস, মানসী সেনগুপ্ত, দেবতনু, পিয়ান সরকার, অভিজিৎ গুহ প্রমুখ। এই বার অমৃতা ও শাওন ছাড়াও এই সিরিজে রয়েছেন সুব্রত দত্ত, শুভ্রজিৎ দত্ত, শ্রীজা ভট্টাচার্য, পূষান দাশগুপ্ত, জয়তী চক্রবর্তী, আলকারিয়া হাশমি, অর্পিতা সরকার ও রানা বসু ঠাকুর।
advertisement
গল্পের চূড়ান্ত পরিণতি ঘটে একটি নির্মীয়মাণ বহুতলে, যেখানে ধ্রুব তার পরবর্তী শিকার হিসেবে সমীরের মেয়ে তুলিকে ভুলিয়ে নিয়ে যায় । ঠিক শেষ মুহূর্তে সমীর সেখানে পৌঁছে নিজের মেয়েকে বাঁচান । এই পৈশাচিক খুনিকে চিরতরে থামাতে সমীর নিজের প্রাণ উৎসর্গ করেন এবং ধ্রুবকে জড়িয়ে ধরে বহুতল থেকে নিচে ঝাঁপ দেন । সমীর তাঁর মেয়ের চোখে নির্দোষ প্রমাণিত হয়ে বীরের মত মৃত্যুবরণ করেন । তবে গল্পের শেষে একটি ভয়াবহ মোড় দেখা যায়—সেই আদি ‘বুল্টি’কে অন্য কোথাও এক শিশুর উপর নির্যাতন চালিয়ে নতুন এক খুনি তৈরি করতে দেখা যায়, যা ইঙ্গিত দেয় যে এই ট্রমার চক্র শেষহীন ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kata Kuti 2: টানটান থ্রিলার, রহস্যে ভরপুর ! আসছে রাজা চন্দর ‘কাটাকুটি ২’, লঞ্চ হল সিরিজের পোস্টার ও টিজার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে !

  • দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া?

  • রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement